আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আস্ত ভোটকেন্দ্রই সেজে উঠেছে বিয়েবাড়ির মণ্ডপের আদলে, চমক কমিশনের

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভা এলাকায় ভোটের আগে এক অভিনব চিত্র সামনে এসেছে। শিমুলপুরের আনন্দপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হয়েছে এমন এক মডেল বুথ, যা দেখতে একেবারে বিয়েবাড়ির মতো। চারপাশে ঝলমলে আলোর রোশনাই, সুসজ্জিত প্যান্ডেল, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ-সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে এই ভোটকেন্দ্র ঘিরে।

ভোটের আগের রাত থেকেই স্থানীয় বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা গেছে। শুধুমাত্র এই সাজসজ্জা একঝলক দেখার জন্যই বহু মানুষ বুথ চত্বরে আসছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনের ধারা বজায় রেখেই এবারও গাইঘাটা বিধানসভায় পাঁচটি বুথকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। এর মধ্যে শিমুলপুরের এই বুথটি ইতিমধ্যেই এলাকায় অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বুথের ভিতরে ও বাইরে রঙিন আলো, থিমভিত্তিক সাজসজ্জা এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি করে ভোটারদের জন্য এক স্বতন্ত্র অভিজ্ঞতা গড়ে তোলা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের উৎসাহ বাড়ানো এবং ভোটদানের পরিবেশকে আরও আনন্দময় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃদক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমের অতিরিক্ত জেলাশাসককে সরাল নির্বাচন কমিশন

স্থানীয়দের মতে, এ ধরনের সাজানো বুথ আগে খুব একটা দেখা যায়নি। এতে ভোট দেওয়ার আগ্রহ বাড়বে বলেই তাঁদের বিশ্বাস। প্রশাসনের দাবি, গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে উৎসবের আবহে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। ভোট মানেই শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং তা গণতন্ত্রের এক বৃহৎ উৎসব-এই বার্তাই তুলে ধরতে চায় এই মডেল বুথ

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ