মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ১৫ বুথে শনিবার ফের ভোট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন অনিয়মের অভিযোগ ওঠায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে আগামিকাল শনিবার (২ মে) পুনরায় ভোট নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার (১ মে) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র ওই নির্দেশ দিয়েছে। যে ১৫ বুথে পুনরায় ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে চারটি ডায়মন্ড হারবার ও ১১টি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। শনিবার সকাল ৭টা থেকে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।তবে ফলতার ৩০টি বুথে ফের নির্বাচনের সুপারিশ করেছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কিন্তু সেই সুপারিশ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি নির্বাচন সদনের শীর্ষ কর্তারা।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় তথা শেষ দফায় রাজ্যের ১৪২টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ চলাকালীনই ফলতা, ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ নিয়ে অভিযোগ তোলে বিজেপি। কোথাও ইভিএমে সেলোটেপ ঢেকে দেওয়া, কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। দিন শেষে মোট ৭৭টি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানায় পদ্ম শিবির। ওই দাবিকে যৌক্তিক বলে জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, ‘অভিযোগ ওঠা বুথগুলির বিষয়ে সরেজমিনে পরিদর্শনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

দিল্লির নির্বাচন সদন থেকে নির্দেশ পেয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ফলতা, ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম কেন্দ্রের সংশ্লিষ্ট বুথগুলি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। সূত্রের খবর, ‘শুক্রবারই দিল্লিতে এক রিপোর্ট পাঠিয়ে ডায়মন্ড হারবারের চারটি, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ফলতার ৩৩টি বুথে পুনরায় নির্বাচন নেওয়ার সুপারিশ করেছিলেন সুব্রত গুপ্ত।’ কিন্তু বিকেলে নির্বাচন সদনের তরফে ডায়মন্ড হারবারের চারটি ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে শনিবার (২ মে) ফের ভোট নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মগরাহাট পশ্চিম বিধানসভার যে বুথগুলিতে শনিবার ফের ভোট নেওয়া হবে, সেগুলি হল-

১. উত্তর ইয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

২. নাজারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৩. নাজারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

৪. দেউলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৫. ঘোলা-নোয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, রুম নং-২

৬. একতারা-মলয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৭. একতারা-মলয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

৮. একতারা-মলয়া ডোরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

৯. বাহিরপুয়া-কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-১

১০. বাহিরপুয়া-কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

১১. বাহিরপুয়া-কুরকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-৩

ডায়মন্ড হারবার বিধানসভার যে বুথগুলিতে ফের ভোট নেওয়া হবে, সেগুলি হল-

১. বাগদা জুনিয়র উচ্চ বিদ্যালয়

২. চান্দা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

৩. হরিদেবপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়

৪. রায়নগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, রুম নং-২

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার