মোদির সভায় যোগ দিতে বাধা, ২০০ বাস বাতিল, কাঠগড়ায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে দ্বিতীয়বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্যে তাঁর ৩টি জনসভা রয়েছে। আসানসোলের পোলো ময়দানে জনসভার ঠিক আগেই কুলটি বিধানসভা এলাকায় তাঁর সভায় আসার জন্য বুকিং করা ২০০টি বাস বাতিল করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপি অভিযোগ, মোদির সভা যেতে না দেওয়ার জন্যই বাস বাতিল করছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জানা গিয়েছে, মোদির সভায় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য ২০০ বাস বুকিং করা হয়েছিল। কিন্তু আচমকাই সেই বুকিং বাতিল হয়ে যায়। এরপরেই বিপুল পরিমাণ কর্মীদের আসানসোলে মোদির সভায় নিয়ে যাওয়া যায়নি। এতেই ক্ষুব্ধ বিজেপি। তাঁদের অভিযোগ, ইচ্ছে করেই এটা করা হয়েছে। বাস মালিকদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তৃণমূল জানিয়েছে, বাসকর্মীরা নিজেরাই বাস নিয়ে যেতে রাজি হয়নি। নিজেরাই বুকিং বাতিল করেছে।বিজেপির সকল অভিযোগ ভিত্তিহীন। এই ধরনের কথা ইচ্ছে করা ছড়ানো হচ্ছে।

২০০ বাস আগে থেকে বুকিং করার পরেও আচমকাই বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় বিজেপি কর্মীরা। কিন্তু নির্বাচনের এত আগে ২০০ বাস শুধুমাত্র একটা সভায় কর্মীদের জন্য নির্ধারিত হলে সাধারণ মানুষ বিপাকে পড়ে। ভোটের সময় রাস্তায় বাসের সমস্যা প্রতিবারই হয়। তারমধ্যে একসঙ্গে ২০০ বাস কর্মীদের আনা নেওয়ার কাজ করা হলে, বাকি যাত্রীরা বিপাকে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এই সমস্যা হওয়ার কথা জেনেও মোদির সভা ভরাতে ২০০ বাস বুকিং করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বাসকর্মীরাই বিজেপির ঝান্ডা লাগিয়ে কর্মী নিয়ে যেতে নারাজ। তাই বুকিং বাতিল করা হয়েছে। 

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের