বাঁদরের বাদরামোতে অতিষ্ট সাঁকরাইল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁদরের তাণ্ডবে থমথমে সাঁকরাইলের ধানঘোরী বাজার। সকাল থেকেই চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।সাঁকরাইলের ধানঘোরী বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়েছে। তিনটি বাঁদর হঠাৎই বাজার এলাকায় ঢুকে পড়ে। স্থানীয়দের দাবি বাজারে ঢুকে পড়ার কিছুক্ষণের মধ্যেই আক্রমণাত্মক হয়ে ওঠে বাঁদরগুলি। কখনও চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়া, কখনও বা বাজারের মিষ্টির দোকানে ঢুকে তাণ্ডব চালানো- বৃহস্পতিবার সারাদিন ধরে এমনই নানা ঘটনার সাক্ষী থেকেছে সাঁকরাইল বাজার।

বাঁদরগুলির মধ্যে অত্যন্ত আক্রমণাত্মক আচরণ লক্ষ্য করা গিয়েছে। পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা মানুষজনকে রীতিমতো তাড়িয়ে বেড়্রিয়েছে তারা। শুধু তাই নয়, দোকানের মধ্যে  গিয়ে পর্যন্ত হামলা চালায়। বাঁদরের বাঁদরামির চোটে এলাকায় তীব্র বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু দোকানদার ভয়ে দোকানের শাটার নামিয়ে দেন। স্থানীয়দের মতে, বাঁদরগুলির আচরণ অস্বাভাবিক। তাদের মনে হয়েছে সম্ভবত মানসিকভাবে অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয়েছিল বাঁদরগুলি। সেই কারণেই এমন অস্বাভাবিক আক্রমণাত্মক আচরণ করছে। খবর দেওয়া হয়েছে বনদফতরে। তবে এখনও পর্যন্ত বনদফতরের কোনও দল বা আধিকারিক ঘটনাস্থলে এসে পৌঁছাননি বলে জানা গিয়েছে।

এই ঘটনায় প্রবল আতঙ্কের মধ্য দিয়ে দিনযাপন করছেন ধানঘোরী বাজার সংলগ্ন দোকানদার ও সাধারণ মানুষ। দ্রুত বনদফতরের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। সকলেই চাইছেন উদ্ধারকারী দল এসে বাঁদরগুলিকে উদ্ধার করে নিয়ে যাক। নাহলে বাজারে নিয়মিত যাতায়াত বা দোকান খোলার মতো কোনও কাজই করতে পারছেন না কেউ। সব মিলিয়ে বলা যায় বাঁদরের বাদরামোতে অশান্ত হয়ে রয়েছে সাঁকরাইল।

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির