মেঝের ফাটলে সন্তান নিয়ে সংসার কেউটের, কাক পক্ষীতেও টের পেল না সে’কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্চিন্ত মনে সন্তান সন্ততিদের নিয়ে বাড়ির মেঝের ফাটলে বাস করছিল ছ’ফুটের কেউটে। অথচ কেউ জানত না সেকথা। হাড়হিম হয়ে যাওয়া ঘটনাটি পূর্ব মেদিনীপুরের গড়ময়না গ্রামের বাসিন্দা আকবর আলী ও আনোয়ারা বিবির।  তাদের ঘরের নিচে যে সন্তান-সন্ততি নিয়ে ঘর-সংসার পেতে রয়েছে জাত কেউটে তা ঘুণাক্ষরেও টের পাননি প্রথমে। তারপর একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে আনোয়ারা দেখলেন সাপের তিনটি খোলস মেঝেতে পড়ে রয়েছে।

কৌতূহল বসত জিনিসপত্র সরাতে গিয়েই নজরে আসে ঘরের কোণে কিলবিল করছে বেশ কয়েকটি সাপের ছানাপোনা। অত্যন্ত ভয় পেয়ে প্রথমে দুটি সাপকে মেরে ফেলেছিলেন তিনি। এরপরে চারদিকে তাকাতেই দেখতে পান আরও বেশ কয়েকটি সাপের বাচ্চা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়ে আকবরকে খবর দেন তিনি। আকবর ঘরে ফিরে সাপের কথা জানতে পারেন।

তিনি ঘরের কোণে ঘুরে বেড়ানো বেশ কয়েকটি সাপের বাচ্চাকে মেরে ফেলেন। এখনও মা কেউটে বেঁচে, এই ভয়ে  বিনিদ্র রজনী যাপন হচ্ছিল তাঁর ও আনোয়ারার।  দম্পতির পাঁচ বছরের মেয়ে রয়েছে, ওইটুকু শিশুকে নিয়ে কিভাবে সাপের সঙ্গে সহবাস করবেন একই ঘরে, তা ভেবে পাচ্ছিলেন না দম্পতি। সারা রাত জেগে কাটেন তারা। মঙ্গলবার সকাল হতে আকবর ডেকে আনেন সাঁপুড়ে বলাই মান্নাকে।

তিনি এসে খোঁজ করতে করতে বুঝতে পারেন যে আকবরের ঘরের মেঝেতে যে ফাটল রয়েছে সেখানেই বাসা বেঁধেছে ৬ ফুটের কেউটে। সাপটি সেখানে ছানাপোনা নিয়ে দিব্যি সুখের সংসার পেতেছে। ছানারা তো ছিল, সেই সঙ্গে আরও বংশ বিস্তারের উদ্দেশ্যে বেশ কয়েকটি ডিমও পেরেছিল বিষধর কেউটে। শেষ পর্যন্ত মেঝে ভেঙে অন্তত ১০-১২টি সাপের বাচ্চা, ২৫টি ডিম এবং কেউটেটি ধরা হয়

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত