‘‌গত পাঁচ বছরে বাংলাকে টাকা দেওয়ার শ্বেতপত্র দেখান’‌, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার শীতলকুচিতে সভা করতে এসে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে মানুষের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র করেছে সেটা তুলে ধরেন তিনি। মানুষকে বারবার নানা অছিলায় লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। আর এই বিধানসভা নির্বাচনে লাইনে দাঁড়িয়েই বিজেপিকে কড়া জবাব দিতে হবে বলে বার্তা দিলেন তিনি। এমনকী কোচবিহার থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক।

এদিকে কোচবিহারের শীতলকুচি থেকে বিজেপির উদ্দেশে সুর চড়িয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর কড়া ভাষায় বার্তা দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌এই লড়াই বিজেপি এবং বাংলার মধ্যে। বিজেপি কোনও রাজনৈতিক দলের মুখোমুখি নয় এখন। বরং তারা মুখোমুখি বাংলার মানুষের। যারা দিল্লির বিভেদকামী রাজনীতি ও ঘৃণার বিষ থেকে নিজেদের স্বকীয়তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। শীতলকুচির আজকের গর্জন সেই সত্যকে দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করে দিয়েছে।’‌

 

অন্যদিকে বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকারকে বঞ্চনা করে রেখেছে। নিপীড়িত, শোষিত করে রেখেছে প্রাপ্য অর্থ না দিয়ে। এখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। অভিষেকের চ্যালেঞ্জ, ‘‌শীতলকুচির মাটি প্রতিবাদের মাটি, প্রতিশোধের মাটি। ২০১১ সাল থেকে টানা উন্নয়ন করেছে আমাদের সরকার এখানে। আমি আপনাদের সমস্যার কথা জানতে পেরেছি। আগামী দিন তৃণমূল প্রার্থী হরিহর দাস জিতলে এখানে হিমঘর গড়ে তোলা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি। ৫ তারিখ তো শুনছি প্রধানমন্ত্রী কোচবিহারে আসবেন। আমি চ্যালেঞ্জ করছি, যদি মোদিজি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারেন গত পাঁচ বছরে ১০০ দিনের কাজ, আবাস যোজনায় ১০ পয়সা দিয়েছে তাহলে ভোট চাইতে আসব না।’‌

এছাড়া কোচবিহারের বিজেপি নেত্রীর বিরুদ্ধেও চড়া সুর শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এমনকী যে সব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন সেসব অক্ষুন্ন থাকবে বলেও দাবি করেন তিনি। অভিষেকের কথায়, ‘‌এখানে কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছেন। তৃণমূলকে ভোট দিয়ে জেতান আর আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পান। ভেবে দেখুন যেখানে মুখ্যমন্ত্রী মহিলাদের হাত শক্ত করতে চাইছেন তখন বিজেপি তা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। এরা এখন বলছে ক্ষমতায় এলে টাকা বাড়াবে। এদের কথা বিশ্বাস করবেন না।’‌

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ