আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে, বুকের পাটা থাকলে আটকে দেখাক’‌, বড় ঘোষণা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ নন্দীগ্রামে বৃহস্পতিবার শুরু হল সেবাশ্রয় মডেল ক্যাম্প। নন্দীগ্রাম ২ ব্লকের সেই ক্যাম্প পরিদর্শন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে সেখানে চিকিৎসার জন্য আসা মানুষজনের সঙ্গে কথা বলেন অভিষেক। নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়েই নিজের সাংসদ এলাকা ডায়মন্ডহারবারের বাইরে এসে নন্দীগ্রামের দুই ব্লকে এই সেবাশ্রয়ের আয়োজন করলেন অভিষেক। নন্দীগ্রামে এই সেবাশ্রয় শিবির চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই পা রেখে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক।

এদিকে অভিষেকের নির্দেশেই নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। যেটা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। আজ, বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রামে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়–১ শিবির ঘুরে দেখেন। নন্দীগ্রামের খোদামবাড়িতে পৌঁছে হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এখানে বয়স্ক মানুষের সঙ্গে কথা বলার সময় অভিষেক বলেন, ‘‌আপনাদের সমস্যা এখানে জানান। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি সুচিকিৎসা পাবেন।’‌

অন্যদিকে শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প চেয়েছিলেন নন্দীগ্রামের মানুষজনই। কারণ ইতিমধ্যেই ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ডায়মন্ডহারবারে এই ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প করে নজর কেড়েছেন সাংসদ। তারপরই দাবি ওঠে নানা জায়গায় তা করার জন্য। তাই ব্যারাকপুরেও হয় ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প। তারপরই দাবি আসে নন্দীগ্রামে এমন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য। আজ সাধারণ মানুষের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘যারা পোস্টার ছিঁড়ছে আসলে তাদের পায়ের তলা থেকে জমি সরে গিয়েছে। আসলে মানুষকে নিপীড় করে রাখতেই এই কাজ করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি বিরোধী দলনেতা। এতদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। চারটে রাস্তা এনেছে কি?‌ এখানের বিধায়ক কোনও কাজ করেনি। তৃণমূল এখানে না জিতলেও কাজ করেছে।’‌

এছাড়া আজকের সেবাশ্রয় ক্যাম্পে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সেবামূলক কর্মসূচির মাধ্যমে নন্দীগ্রামে অভিষেকের উপস্থিতি পৃথক রাজনৈতিক বার্তা বহন করছে। এর আগে ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্প হবে জেনে সেখানে একটা চিকিৎসা শিবির করেন শুভেন্দু অধিকারী। তবে তাতে তেমন সাফল্য আসেনি। বরং অভিষেকের এই ‘‌সেবাশ্রয়’‌ ক্যাম্পে মানু্যের উপস্থিতি চাপে ফেলে দিল বিরোধী দলনেতাকে বলে মনে করা হচ্ছে। এখন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় ঘোষণা করলেন অভিষেক। আর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুকে তুলোধনা করলেন। অভিষেকের কথায়, ‘‌এখানের বিধায়ক শুধু হিন্দু মুসলিম করে রাজনীতি করেছে।‌ এখন সেবাশ্রয় দেখে বিচলিত, ভীত এবং সন্ত্রস্ত হয়ে এসব করছে। আগামী দিনে মানুষ যদি কাজ করার সুযোগ দেন তাহলে প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে। এবার নন্দীগ্রামে ত্ণমূল জিতলে ১৭টি অঞ্চলে সেবাশ্রয় হবে। কারও বুকের পাটা থাকলে আটকে দেখাক।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ