‘‌আমি অস্বীকার করি’‌, এসআইআর নিয়ে বাংলার মানুষের উদ্দেশে কবিতা লিখলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য–রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে বাংলা। তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এই আবহে এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর উদ্দেশে কবিতা লিখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই কবিতার উপরে লেখা হয়েছে—‘‌আমি অস্বীকার করি’‌। আজ, সোমবার ফেসবুক পোস্টে সেই কবিতা এখন ভাইরাল হয়ে পড়েছে। এই কবিতা থেকেই বার্তা দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। এসআইআর নিয়ে মানুষের জীবন–যন্ত্রণা সেই কবিতাতে তুলে ধরা হয়েছে। ওই কবিতাতে অভিষেক লিখেছেন, ‘‌আমি অস্বীকার করি—এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজস্ব। আমি অস্বীকার করি—রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি—রক্তের উপর কালির শাসন। আমাদের বলা হল—নাম দাও, কাগজ দেখাও, আর আমরা দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ঝরা জন্মভূমি। তারা বলল—এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম, তাহলে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হল?‌’‌ এই ভাষাতেই এসআইআর নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ।

 

তবে এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এমন কবিতা লিখলেন?‌ তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। অভিষেক এক্স পোস্টে এই কবিতা লেখার উদ্দেশে জানিয়েছেন, ‘‌একটি বিধ্বংসী প্রক্রিয়ার কারণে সৃষ্ট আমার ভিতরের গভীর আলোড়ন এবং আমাদের জনগণের সম্মিলিত যন্ত্রণা, বেদনা ও ন্যায়সঙ্গত ক্রোধের প্রতিধ্বনিকে আমি একটি সাধারণ কবিতার ছন্দে রূপ দিয়েছি।’‌ ওই কবিতায় অভিষেক আরও লেখেন, ‘‌১৫০ এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। এ এক থেমে যাওয়া গান। এক মুছে যাওয়া মুখ। রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান, শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।’‌

এছাড়া এসআইআর নিয়ে নিজের কবিতায় ছত্রে ছত্রে বিঁধেছেন কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে। তবে কারও নাম উল্লেখ করেননি তিনি। অভিষেক তাঁর কবিতার লাইনে তুলে ধরেছেন, ‘‌যে দেশ জন্মেছিল আপোষহীন আন্দোলনে ও প্রশ্নের আগুনে, সে দেশ নোয়াবে না মাথা ধর্মের শাসনে। নাগরিকত্ব যদি বন্দি হয় কাগজের জালে, তবে মানুষ যাবে কোথায় সংবিধানের কালে?‌ যে আইন মানুষ ছেঁটে ফেলে, মানুষের প্রাণ নেয় কেড়ে, সে আইন আইন নয়, সে আইন ফাঁসি।’‌ এভাবেই আরও কয়েকটি পঙক্তি লিখে মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল