ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে বাঁধ সাধছে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল মহকুমাশাসক কার্য্যালয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেচ মন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সাংসদ দেব(MP Deb)। সাংসদ দেব জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নির্দিষ্ট যে রুট দিয়ে নিয়ে যাওয়া হবে তাতে যে সকল জমিদা তাদের জায়গার ওপর দিয়ে খাল এবং নদী খনন করা হবে তা নিয়ে বুধবার থেকে জমিদাতাদের বাড়ি বাড়ি যাবেন তৃণমূল কর্মীরা। কেন এই মাস্টার প্ল্যান করা হচ্ছে এবং কিভাবে নদী ও খাল খনন করা হবে এবং তা করলে জমি যা তাদের যাতে কোন অসুবিধা না হয় কোন বিপদের সম্মুখীন না হয় সে বিষয়ে বুঝানো হবে এবং তাদের বৈধ অনুমতি সংগ্রহ করা হবে।

সাংসদ দেব জানান, এই গোটা প্রক্রিয়াটি আগামী ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে শেষ করা হবে। কিন্তু যতক্ষণ না কাজ শুরু হচ্ছে এবং যত দ্রুত সাধারণ মানুষ সহযোগিতা করবে তত তাড়াতাড়ি এই ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ এগোবে দ্রুততার সঙ্গে। যেখান দিয়ে নদী খনন করা হবে তার দুদিকের পাড়ে দীর্ঘ উঁচু সিমেন্টের পাঁচিল তৈরি করা হবে এরকম প্ল্যানও নেওয়া হয়েছে বলে সাংসদ দেব জানান। ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরের চাঁদপুর থেকে সুরতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না এমনটাই দাবি তুলে আবারো আন্দোলনে নামল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি(Chandreswar River Khanan Pratibad Comittee)।

মঙ্গলবার দুপুর নাগাদ দাসপুরের ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের সূরানারায়নপুর এলাকায় একটি প্রতিবাদী মিছিল বের করা হয়।এই মিছিলে বারে বারে স্লোগান উঠতে থাকে নদী নয়, দাসপুরে কোন খালও কাটতে দেওয়া হবে না।দাসপুরকে(Daspur) কোনভাবে হেজাড় পাহাড় করা যাবে না।ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে কোনভাবেই ডুবানো যাবে না। এমনই একাধিক স্লোগান দিয়ে মঙ্গলবার এই প্রতিবাদ মিছিল করে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি।এর আগেও একবার দাসপুরের চন্দ্রশ্বর খালখনন নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছিল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি।

তাদের মুল দাবি,দাসপুর থানা এলাকায় নতুন করে কোনো খাল বা নদী(River) খনন করতে দেবে না।ঘাটাল মাস্টার প্লানের(Plan) জন্য একাধিক খাল পাশাপাশি নদী খনন যেমন হবে তেমনই প্রয়োজন পড়বে নতুন করে খাল খনন করার সেক্ষেত্রে বহু মানুষের দোকান বাড়ি,ভূমি উচ্ছেদের আশঙ্কার পাশাপাশি ঘাটালের মতো দাসপুরও বন্যা কবলিত হয়ে পড়বে প্রতি বর্ষায় এমনই আশঙ্কা থেকেই এই আন্দোলনে নেমেছে দাসপুরের দুটি ব্লকের মানুষ সহ কমিটির সদস্যদের। সাংসদ দেব অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি প্রত্যেকের সঙ্গে গিয়ে কথা বলবেন তাদের বোঝাবেন এবং তাদের সম্মতি তিনি সংগ্রহ করবেন।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন