বেলডাঙা সহ ৪ থানায় সিসি ক্যামেরা লাগাতে ১.৫৫ কোটি দিলেন ইউসুফ পাঠান

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর:নিরাপত্তা নিশ্চিত করতে, ৪টি থানা এলাকায় CCTV লাগানোর জন্য পুলিশকে ১কোটি ৫৫ লক্ষ টাকার সাহায্য করলেন বহরমপুরের সাংসদ(MP Baharampur) ইউসুফ পাঠান ।মুর্শিদাবাদের ৪টি থানা নওদা, বেলডাঙ্গা, রেজিনগর ও শক্তিপুর থানার এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্যে মুর্শিদাবাদের সাংসদ তহবিল থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা দিয়ে পুলিশকে সাহায্য করলেন ইউসুফ পাঠান।শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে প্রেস বিবৃতি দিয়ে জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার (SP)ধৃতিমান সরকার।

উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান(Yusuf Pathan) ও অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান। পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে বেলডাঙা থানা(Beldanga P.S.) এলাকায় বহিরাগতদের ওপর নজরদারি চালাতে এবং তার পাশাপাশি ওই এলাকায় সর্বত্র বিভিন্ন ধরনের গতিবিধির ওপর নজর রাখতে অতি দ্রুত বিভিন্ন পয়েন্টে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হবে। সাংসদের তহবিল থেকে এই টাকা পাওয়ার ফলে ইতিমধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর জন্য যে সংস্থাকে বরাদ্দ দেওয়া হচ্ছে তার টেন্ডার হয়ে গিয়েছে। এবার অর্থ বরাদ্দ করলেই ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) তার টানার কাজ শুরু হবে।মুর্শিদাবাদের ৪টি থানা নওদা, বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুর থানা এলাকার নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে একাধিক জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি কন্ট্রোল রুম খোলা হবে।

সম্প্রতি বেলডাঙা এলাকায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)উদ্যোগে বাবরি মসজিদ তৈরীর কাজ শুরু হয়েছে। সেখানে একাধিক ধর্মীয় মিটিং মিছিল সংঘটিত হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বহিরাগতদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বেলডাঙা সহ পার্শ্ববর্তী অন্যান্য থানা এলাকায়। তাই সবকিছু পরিস্থিতির ওপর নজরদারি চালাতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর খুব প্রয়োজন ছিল। এবার সেই কাজ দ্রুততার সঙ্গে হবে সাংসদ তহবিল থেকে অর্থ অনুমোদন হওয়ার পর।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের