মুকুল রায়ের শেষ যাত্রায় পুরো পথেই শুভ্রাংশুর পাশে সঙ্গী হয়ে হাজির অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, হালিশহর: সোমবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরের শ্মশানে কাঠের চুল্লিতে মুকুল রায়ের শেষ অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে কাঁচরাপাড়ায় তার বাড়ির সামনে যুগলভবনে বেশ কিছুক্ষণ মরদেহ শায়িত ছিল। কলকাতা থেকে হালিশহরের শ্মশান পর্যন্ত মুকুল রায়ের মরদেহের সঙ্গে আগাগোড়া সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের(Suvhranshu Roy) সঙ্গে পাশে পা মিলিয়েছেন অভিষেক। ৮ কিলোমিটার রাস্তায় অবনতি মানুষের সঙ্গে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে শ্মশান পর্যন্ত যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্বেতকৃত অনুষ্ঠানে শুভ্রাংশুর পাশে ছিলেন অভিষেক। একই সঙ্গে ছিলেন পানিহাটি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ নৈহাটির বিধায়ক সনৎ দে, চিকিৎসক ও নেতা নির্মল মাঝি ,কেশপুরের বিধায়ক শিউলি সাহা(MLA Siuli Saha), ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick)।

সোমবার রাত সোয়া সাতটা নাগাদ মুকুল রায়ের শেষকৃত্য হালিশহর শ্মশানে সম্পন্ন হয়। রবিবার গভীর রাতে কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়(Mukul Roy)। রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর সোমবার সকালে তার বাড়ির সামনে ছড়িয়ে পড়তেই বহু মানুষ জড়ো হন সেখানে। শুধু তৃণমূল নয় বিজেপি কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল মুকুল রায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন। প্রয়াত বিধায়ককে অভিজ্ঞ নেতা ও সহকর্মী বলে উল্লেখ করে মুকুল রায় পুত্রকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতির পথে হেটে দলের পুরনো সৈনিক কে নিয়ে দীর্ঘ পোস্ট সমাজ মাধ্যমে করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রাণপাত করেছেন মুকুল রায় এই কথা উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৭ সালে যখন তৃণমূলে গঠনের জন্য নথিপত্র নির্বাচন কমিশনে জমা পড়েছিল তখন নতুন দলটির প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায়। তৃণমূলের মুকুলের অবস্থান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই। দীর্ঘ দিন তিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন।

সারদা কাণ্ডের পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল মুকুল রায়ের। ২০১৭ সালের নভেম্বর মাসে মুকুল রায় বিজেপিতে যোগ দেন। সকল আত্মায় মুকুলের বিজেপিতে যোগদানকে ‘ভিন্ন পথে’ চলে যাওয়া বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুকুল রায়ের হাত ধরে সেই সময় অনেকেই বিজেপিতে চলে গিয়েছিলেন। ২০১৯ সালে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আঠারোটা আসন পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব পেয়েছিলেন মুকুল রায়। ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপি তাকে প্রার্থী করেছিল। তিনি জিতেছিলেন ।কিন্তু পরের মাসেই আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল ।সেদিন ‘ঘরের ছেলে’ বলে মুকুল রায়কে স্বাগত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তবে তৃণমূলে ফেরার পর মুকুল রায়কে সেই ভাবে সক্রিয় হতে আর দেখা যায়নি। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নানা ধরনের রোগ তার শরীরকে ধীরে ধীরে আক্রমণ করতে থাকে। এরপর আর বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা ছিল না মুকুল রায়ের। তার প্রয়াণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সকলেই শোক জ্ঞাপন করেছেন।

বিধানসভায় তার মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুজিত বসুরা।বিজেপির তরফে মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিধায়ক অরূপ দাস, অশোক দিন্দা ,পবন সিংহ, নরহরি মাহাতো শিখা চট্টোপাধ্যায় এবং মালতি রাভা। ওএসডি প্রদীপ চট্টোপাধ্যায়ের মারফত পুষ্প স্তবক পাঠিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে বিধানসভা থেকে মুকুল রায়ের দেহ নিয়ে যাওয়া হয় উত্তর ২৪ পরগনা জেলার কাঁচড়াপাড়ায় তাঁর বাসভবন যুগল ভবনে। সেখান থেকে এরপর মরদেহ নিয়ে পদযাত্রা হয় হালিশহর শ্মশানঘাট পর্যন্ত। অবশেষে সোমবার রাতে শেষকৃত্য সম্পন্ন হয় একসময়ের বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের। আগাগোড়া সমস্ত পথে মুকুল পুত্র শুভ্রাংশুর পাশে সাথী হয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি