SIR আবহে নদিয়ার রাস্তায় ফের উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : SIR আবহে ফের ভোটার কার্ড উদ্ধার। নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে উদ্ধার বিপুল ভোটার কার্ড। উদ্ধার হওয়া কার্ডগুলো উত্তর ২৪ পরগনা স্বরূপনগর ও বসিরহাটের বলে জানা গিয়েছে। পুলিশ ওই কার্ডগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে। কার্ডগুলো সেখানে এল কী করে তার খোঁজ চালানো হচ্ছে।

জানা গিয়েছে, নবদ্বীপের পরে এবার নদিয়ার শান্তিপুরে উদ্ধার বস্তা বন্দি অবস্থায় একাধিক ভোটার কার্ড। এসআইআর আবহে এগুলো উদ্ধার হওয়ার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একদিন পরেই নদিয়া সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বস্তা বন্দি ভোটারকার্ড রাস্তায় পড়ে থাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলো স্বরূপনগর, বসিরহাটের বলে জানা গিয়েছে। আগেও ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সেই সকল ভোটার কার্ডের কোনও বৈধতা রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। ভোটার কার্ডগুলো স্থানীয়রাই প্রথমে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশে। মুখ্যমন্ত্রীর সফরের পরেই প্রধাবমন্ত্রীরও সফর রয়েছে। তার আগে এমন ঘটনা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশের কপালে।

SIR নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর আঁচ ছড়িয়েছে সংসদ ভবনেও।  সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। শুরু  থেকে SIR নিয়ে উত্তপ্ত সংসদ ভবন। দফায় দফায় মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। আগে ভোটার কার্ড উদ্ধার হওয়ায় উত্তাল হয়ে উঠেছিল নবদ্বীপ। কিন্তু কারা এই কার্ড ফেলে গিয়েছে, তা জানা যায়নি।  সূত্রের খবর, ওই ভোটার কার্ডগুলো দেখে যাঁদের নামে রয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা জানান, ভোটার কার্ড বাড়িতেই রয়েছে। এরপরেই রহস্য দানা বাঁধতে শুরু করে। ডুপ্লিকেড ভোটারকার্ড কারা বানাল। ফেলেই বা গেল কেন?  কীভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর