দার্জিলিংয়ে বাঁদরের বাঁদরামি কমাতে কড়া পুরসভা, খেতে দিলেই জরিমানা ৫ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : বাঁদরের বাঁদরামি কমাতে এবার কড়া সিদ্ধান্ত দার্জিলিংয়ে। এখন থেকে দার্জিলিংয়ে কোনও বাঁদরকে আদর করে কলা খাওয়ানো যাবে না। শুধু কলাই নয়, কোনও খাবারই দেওয়া যাবে না। খাওয়ার দিলেই গুনতে হবে বড় জরিমানা। প্রায় ৫ হাজার টাকা দিতে হবে শাস্তিস্বরূপ। শুধু দার্জিলিংবাসীর জন্যই নয়, পর্যটকদের জন্যও একই নিয়ম বলবৎ হবে।

পাহাড়ের জঙ্গলে ঘুরে ঘুরে খাবার জোগার করাই ছিল বাঁদড়ের সাধারণ প্রবৃত্তি। কিন্তু পর্যটকদের জন্য দার্জিলিংয়ে বেড়েছে বাঁদড়ের আনাগোনা। খাবারের লোভে এখন তাঁরা জঙ্গল ছেড়ে হানা দিয়েছে লোকালয়ে। পর্যটক ও স্থানীয়দের জন্যই শৈলশহরের ভিতরে রাজ চালাচ্ছে তারা। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটকরা আদর করে তাদের খেতে দেয়। তাই তারা ঢুকে পড়ছে বাড়ির মধ্যেও। দিন দিন দার্জিলিংয়ের ম্যালেও ঘুরে বেড়াতে দেখা যায় কপিদের। অনেক সময় মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা। হামলা চালানো হচ্ছে। বাঁদরের বাঁদরামিতে অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয় থেকে পুরসভাও।

বাঁদর রুখতে এবার কড়া সিদ্ধান্ত পুরসভার। খাবার না দিলে অনেক সময় কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে রেবিজে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ইতিমধ্যে পোস্টার, ব্যানার, হোর্ডিং বসানোর কাজ শুরু হয়েছে। বাঁদর নিজের স্বাভাবিক স্বভাব মোত জঙ্গলে ফিরে গেলেই ভাল। ইতিমধ্যে নজরদারি চালাবার জন্য একটি দল গঠন করা হয়েছে। ম্যালের মধ্যেই থাকবেন এই সদস্যরা। বাঁদররাজ ঠেকাতে জোরদার তৎপরতা নিয়েছে পুরসভা। কপিদের জঙ্গলে ফেরানোই তাঁদের মূল লক্ষ্য।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য