বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে ইতিমধ্যেই বিপাকে পড়েছেন হুমায়ুন কবীর। তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদের শক্তিপুর ও রেজিনগর থানায় দায়ের হয়েছে এফআইআর। সেই মামলাতে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুটি থানার পুলিশের তরফে ডেকে পাঠানো হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে। এর মাঝেই খুনের হুমকি পেলেন নওদার বিধায়ক। সূত্রের খবর, ইমেলে হুমায়ুনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। যদিও কোথা থেকে সেই ইমেল এসেছে, সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিয়ে রেজিনগর থানার দ্বারস্থ হচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। হুমায়ুনকে পাঠানো হুমকি ইমেলটি ভুয়ো কিনা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পডুন: মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরেই খুনের হুমকি পেয়েছেন হুমায়ুন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই বেঁফাস মন্তব্যের জেরে দিন দিন বিপদ বাড়ছে হুমায়ুনের। ওই মামলাতেই আজ, শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তা এড়িয়ে যান হুমায়ুন। উল্টে ওই থানার ওসির বিরুদ্ধে বাবা-মা তুলে বিতর্কিত মন্তব্য করেন তিনি। গত শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবীর বলেছিলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু-একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।’ তাঁর এই বেফাঁস মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে এখন বিস্তর জলঘোলা চলছে। ইতিমধ্যেই ওই সভার তিন আয়োজককে গ্রেফতার করেছে রেজিনগর থানার পুলিশ। ধৃতরা আম জনতা উন্নয়ন পার্টির সদস্য বলে জানা গিয়েছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়