বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

Share:

নিজস্ব প্রতিনিধি,বড়ঞা: মুর্শিদাবাদের মহিলা অপরাধীদের একটি চক্র সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছিল। চলন্ত যাত্রীবাহী বাস বা ভিড়ে ঠাসা বাজারে এলাকায় অথবা কারোর বাড়িতে ভিক্ষা চাইতে ঢুকে পড়ে টাকা পয়সা গয়না লুট করছিল এই চক্র। সাধারণ মানুষের যাতে সন্দেহ না হয় ,তার জন্য এই চক্রে এক মহিলার কোলে এক শিশুকেও রাখা হয়েছে।মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার(Burwan P.S.) অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে(Kuli Chowrasta Crossing) এই চক্রের চার মহিলাকে স্থানীয় মানুষজন রবিবার সকালে ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে রবিবার সকালে একটি বাসের মধ্যে এক মহিলা যাত্রীর কাছ থেকে নয় হাজার টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেয় মহিলা পকেটমারদের একটি চক্র। ওই মহিলা যাত্রী প্রথমে দুজন মহিলাকে হাতেনাতে ধরে । এরপর সাধারণ মানুষজন সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাসের মধ্যে থেকে আরও ওই চক্রের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধৃত মহিলারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা বাস, বাজার ও জনবহুল এলাকায় পকেটমারি করার পাশাপাশি ভিক্ষা চাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে সুযোগ বুঝে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।স্থানীয় বাসিন্দা শাহজাহান শেখ জানান, এদিন একটি বাসে এক মহিলার কাছ থেকে প্রায় ৯ হাজার টাকা চুরি করা হয়। অভিযোগ, টাকা হাতিয়ে নেওয়ার পর তা দ্রুত অন্য এক মহিলার হাতে তুলে দেওয়া হয় যাতে ধরা না পড়ে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে কুলিবাজার এলাকায় চার মহিলাকে আটক করেন।

খবর দেওয়া হলে বড়ঞা থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে চার মহিলাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ এবং থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বাস সিন্ডিকেটের সম্পাদক সানোয়ার শেখ বলেন, “এর আগেও এই চক্রের কয়েকজন পুরুষ সদস্য পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছিল। তাদেরও আমরা পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। ধৃত মহিলারাও এর আগে চুরি ও পকেটমারির অভিযোগে এলাকায় ধরা পড়েছিল।”পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

৯,০০০ টাকা ছাড়ে মিলছে ৯০০০mAh ব্যাটারির OnePlus 5G স্মার্টফোন

পুজোয় অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ উপায়কে হাতিয়ার বানান

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?