প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জাফিকুল। গত ২৭ জুলাই তাঁকে বহরমপুর থেকে কলকাতায় আনা হয়েছিল। জাফিকুল ইসলামের প্রয়াণে শোকস্তব্ধ মুর্শিদাবাদ জেলা রাজনৈতিক মহল।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকল আসনে তৃণমূল কংগ্রেসে হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএমের দাপুটে নেতা আনিসুর রহমানকে হারিয়ে বিধায়ক হন জাফিকুল ইসলাম। ডোমকলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তিনি। তৈরি করেছিলেন একাধিক বিএড কলেজ। দীর্ঘদিন ডোমকল পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব সামলেছেন। তবে বিতর্কেও জড়িয়েছিলেন একাধিকবার। ২০২৩ সালে ঘটা করে নিজের জন্মদিন পালন করতে গিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছিলেন।

রাজ্যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তভার হাতে নেওয়ার পরে জাফিকুলের বাড়ি ও কলেজে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। ডোমকলের বিধায়কের বাড়ি এবং কলেজে। সিবিআই জাফিকুলের বাড়ি থেকে উদ্ধার করেছিল নগদ ২৮ লক্ষ টাকা-সহ কয়েক কেজি সোনার গয়না। উদ্ধার হয়েছিল সম্পত্তির নথিও।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ