পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গলা কেটে আত্মহত্যা করলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা: স্ত্রী ও পুত্রকে করাত দিয়ে গলা কেটে খুন করে নিজে আত্মহত্যা করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার (Beldanga P.S.)আণ্ডিরন হালদার পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী – স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে এই ঘটনা ঘটিয়েছেন স্বামী। নিহতদের পরিচয়, সনজিৎ হালদার ৪০, মৌসুমী হালদার ২৮, রায়হান হালদার ৭ বছর বয়স। সনজিৎ হালদার তার নিজের ঘরে স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে। তারপর নিজে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Suicide) করে। বুধবার সকালের দিকে সনজিৎ হালদারের মা বাথরুম যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পান তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডাকলে প্রতিবেশীরা দরজা খুলে দেখে স্ত্রী ও ছেলের গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে।

তারপর বেলডাঙা থানায় খবর দিলে বেলডাঙা থানার পুলিশ দেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার মধ্যে অন্য কোন কারণ জড়িয়ে আছে কিনা তা তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ। তবে সঞ্জিত হালদারের মা জানিয়েছেন সনজিৎ হালদারের স্ত্রীর কারণে এমন ঘটনা ঘটছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত সঞ্জিত সনজিৎহালদারের মা অভিযোগ করেন তার বৌমা ভালো ছিল না। একবার চলে গিয়েছিল। তাকে নিয়ে এসেছিল। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীর সঙ্গে মনমালিন্যতার জেরে এই ঘটনা ঘটেছে। সকালে দিকে বিষয়টি জানাজানি হলেও পুলিশের অনুমান রাতেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষজনের একটাই আফসোস স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে কিন্তু তার জেরে নিষ্পাপ ৭ বছরের ছেলের অকালে জীবন গেল।

সনজিতের দিদি শিবানী মন্ডল(Sibani Mandal) বলেন, তার ভাই নিজের স্ত্রীকে খুব ভালোবাসতো। বলতো তার স্ত্রীকে কেউ কিছু বলবে না। মঙ্গল হালদার নামে এক প্রতিবেশী বলেন স্বামী- স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো কিন্তু কেন অশান্তি হতো তা প্রতিবেশীরা কেউ জানে না পুজোর সময় স্বামী – স্ত্রী একসঙ্গে নতুন জামা কাপড় কিনতে গিয়েছিল সনজিৎ রাজমিস্ত্রির কাজ করতো আবার পুজোর সময় প্যান্ডেল তৈরিতে কাজ করতো। কোন নেশা করত না সে। খুব ভালো ছেলে ছিল। কিন্তু তারপরেও এরকম ঘটনা ঘটবে তা প্রতিবেশীরা একবারও বুঝতে পারেনি।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের