পাঁশকুড়াতে ভিন জেলার ফেরিওয়ালাকে আটকে রেখে মারধরের ঘটনায় চাঞ্চল্য,ধৃত অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি পাঁশকুড়া: বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসার পর এবার এ রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক। পাঁশকুড়ার (Paskura) ঘটনায় চাঞ্চল্য,পাশে দাঁড়াল তৃণমূল।গত বুধবার পাঁশকুড়ার যশোড়া এলাকায় ফেরির উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুর্শিদাবাদে (Murshidabad)এক কিশোর। ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয় পত্র দেখতে চান যশোড়া এলাকার বাসিন্দা গোপাল মান্না (Gopal Manna)।অভিযোগ সেই সময় ওই কিশোরকে একাধিক কটু কথা বলেন ও তাকে মারধর করেন গোপাল। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ।

যদিও এই ঘটনার পর রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন ওই ফেরিওয়ালারা।শুক্রবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ওই অভিযুক্ত গোপাল মান্নাকে আটক করে পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশ।শনিবার তাকে তমলুক জেলা আদালতে (Tamluk Court) পেশ করা হয়েছে।বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় ওই ফেরিওয়ালা যুবকের পাশে দাঁড়িয়েছে শাসকদল তৃণমূল।ঘটনাকে নিয়ে কটাক্ষ বিজেপির, শাসক বিরোধী তরজা তুঙ্গে শুরু হয়েছে ওই ফেরিওয়ালার ঘটনাকে কেন্দ্র করে।

পুলিশ এই ফেরিওয়ালার (Hawker) বয়ান রেকর্ড করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ফেরিওয়ালা ভিন জেলার বাসিন্দা। তাই তাকে দেখে সন্দেহ হয়েছিল ধৃত ব্যক্তির। নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে বর্তমানে সমাজে। তাই তার পরিচয় পত্র দেখতে চেয়ে তাকে আটক করেছিল। কিন্তু তারপর এটিকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল অযথা রাজনৈতিক কাদা ছোড়া ছুড়ি করছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ।পুলিশ পরিযায়ী শ্রমিকের বয়ান রেকর্ড করেছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন