আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডোমকলে বসে ডিজিটাল ডাকাতির ছক, গ্রেফতার ঝাড়খণ্ডের ৩ পাণ্ডা

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: মুর্শিদাবাদ জেলার ডোমকলে বসেই চলছিল ডিজিটাল ডাকাতির চক্র। মুর্শিদাবাদের ডোমকলে বসে চক্র চালাচ্ছিল ঝাড়খণ্ডের(Jharkhand) ৩ ব্যক্তি। সেই চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশের সাইবার ক্রাইম থানা । বৃহস্পতিবার গভীর রাতে ডোমকলে হানা দিয়ে সালামুদ্দিন আনসারি, কালামুদ্দিন আনসারি ও নিয়াজ আনসারি নামের ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সকলেই ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। ১৮ জুলাই এক মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর(FIR) দায়ের করে সাইবার ক্রাইম থানা। সেই ঘটনার তদন্তে নেমে এই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে।

এর আগে ২০ জুলাই এই চক্রেরই মুকলেশ হোসেন ওরফে মুকেশ মল্লিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মুকলেশ হোসেন(Muklesh Hossian) বহরমপুরের রাজধরপাড়ার বাসিন্দা। ওই ব্যক্তি এই সাইবার প্রতারণা চক্রকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগান দিত বলে জানা গিয়েছে।সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে দেশজুড়ে অনলাইন প্রতারণা চালাচ্ছিল। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক এটিএম কার্ড, মোবাইল ফোন, সিম কার্ড সহ অনলাইন অপরাধের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে এই চক্রটি একাধিক ব্যক্তিকে গোটা দেশে প্রতারিত করেছে। ডিজিটাল মাধ্যমে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের জাল দেশের বাইরেও বিস্তৃত রয়েছে। অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গেও যোগাযোগ স্থাপন করছে মুর্শিদাবাদ জেলা পুলিশ(Murshidabad District Police)। ঝাড়খণ্ডের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে মুর্শিদাবাদ পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, ধুন্ধুমার রামপুরহাটে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ