গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: গুজরাতের সুরাট থেকে ৫০০ জনকে বাংলাদেশি ও পাকিস্তানী সন্দেহে আটক করেছিল পুলিশ।  যার মধ্যে ছিল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার(Nabagram P.S.) গুড়া পাশলা অঞ্চলের পুন্ডি গ্রামের সাইদুল সেখ(Saidul Sk,)।সে পেটের তাগিদে পরিবারের অভাব ঘোচাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল। হঠাৎ করে গুজরাত পুলিশ বাংলাদেশি তকমা লাগিয়ে আটক করে।সেই সময়ে সাইদুল সেখ তার প্রমাণ স্বরূপ ভোটার কার্ড,আধার কার্ড, প্যান কার্ড, এবং বাড়ির দলিল দেখানোর পর জন্ম সার্টিফিকেট দেখতে চেয়ে আটকে রাখে গুজরাত পুলিশ।

রবিবার সাইদুল সেখের পরিবারের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার বাড়িতে যান।সাইদুল সেখ কি বাংলাদেশের সাথে সংযুক্ত ?তারা কতটুকু জানে এই বিষয়েই জানতে চাওয়া হয়।সেখানে গিয়ে জানা যায় , ওখানকার স্থানীয় বন্ধুরা গুজরাত পুলিশ স্টেশনে এসে তার প্রমান স্বরূপ ডকুমেন্টস দেখানোর পরে শনিবার রাত্রিতে অবশেষে গুজরাত পুলিশ সাইদুল সেখকে ছাড়তে বাধ্য হয়।তাহলে এখন এখানে প্রশ্ন উঠছে কি কারনে তাকে আটক করা হয়েছিলো?তাকে গুজরাত পুলিশ কেনো আটক করে এবং তাকে গুজরাত পুলিশের(Gujrat Police) কাছে কেনো হেনস্তার শিকার হতে হলো? এইসব প্রশ্ন তুলতে শুরু করেছেন সাইদুল সেখের পরিবারের সদস্যরা। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর গোটা দেশে শুরু হয়েছে জঙ্গিদের খুঁজতে পুলিশের তৎপরতা। কিন্তু একে কেন্দ্র করে কোথাও কোথাও সংখ্যালঘুরা হেনস্থা হচ্ছেন বলে অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের(Murshidabad) পরিযায়ী শ্রমিকের গুজরাতে হেনস্তা হওয়ার ঘটনা সামনে আস্তে সকলেই নিন্দায় সরব হয়েছেন।

যদিও গুজরাত পুলিশের দাবি সঠিক প্রমাণ পাওয়ার পর ওই পরিযায়ী শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। সন্দেহ ভাজনদের খোঁজে তল্লাশি চলছে। তার জন্যই অনেককে আটক করা হচ্ছে ।কিন্তু যাদের বৈধ পরিচয়পত্র পাওয়া যাচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। দেশকে সুরক্ষিত রাখতে এবং পহেলগাঁওয়ের ঘটনার পর জঙ্গিদের খুঁজতে এবং তাদের শাস্তি দিতে প্রশাসন বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে। সেনাবাহিনীর পাশাপাশি তাই প্রতিটি রাজ্যের প্রশাসন জঙ্গি কার্যকলাপে যুক্তদের খুঁজতে তৎপর হয়ে উঠেছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে এহেন অভিযান চালাতে হচ্ছে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর