জগৎবল্লভপুরে যুবকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : হাওড়া জগৎবল্লভপুরে এক যুবকের মৃত্যুকে সন্দেহ দানা বাঁধল। যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, যুবকের মৃত্যু স্বাভাবিক নয়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম সুদীপ সাঁতরা (৩২)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আট টা নাগাদ নিজের বাড়ি থেকে তাঁর পরিচিতের বাড়িতে যান সুদীপ। সুদীপ পেশায় মৎসজীবী। পেশাগত কারণেই সুদীপ পরিচিতের বাড়িতে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সুদীপের বাড়িতে একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয়, সুদীপকে হাওড়ার জগৎবল্লভপুরে একটি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই তড়িঘড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে যান সুদীপের পরিবারের সদস্যরা।

চিকিৎসরা তখন জানান, সুদীপের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার দুই ঘণ্টা আগেই সুদীপের মৃত্যু হয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে, সুদীপকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন সুদীপের দেহে কোনও জামা কাপড় ছিল না। শুধমাত্র তাঁর দেহে শুধু গামছা জড়ানো ছিল। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এই সব দেখেই সুদীপের পরিবারের সদস্যদের সন্দেহ, সুপরিকল্পিতভাবেই সুদীপকে খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফে দুজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

 

চরম ভুল, রাষ্ট্রসঙ্ঘের নতুন বিশ্ব মানচিত্রে ভারতের অরুণাচল ও আকসাই চিন পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের