বোনের দোলনায় দুলতে গিয়েছিল দিদি, পরিণতি হল মারাত্মক

দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন বাড়িতে। দেখতে পান, ছোট মেয়ের জন্য তৈরি করা দোলনায় ঝুলছে বড় মেয়ে। গলায় দড়ি পেঁচিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটু শখ করে বোনের দোলনায় চাপতে চেয়েছিল দিদি। সেই সাধই হল কাল। চরম পরিণতি দিতে হল দশম শ্রেণির ছাত্রীকে। নির্মম মৃত্যুর কোলে ঢলে পড়ে দিদি। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।

নির্মম এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়িতে। জানা গিয়েছে, ময়নাগুড়ির উল্লাডাবরী গ্রামের বাসিন্দা সোনালি সরকার (১৬)। দিদি সোনালি বারান্দায় টাঙানো ছোট বোনের (৫) দোলনায় একটু চাপতে চেয়েছিল। ইচ্ছে ছিল দোল খাওয়ার। আর তাতে উঠতে গিয়েই গলায় ফাঁস লেগে যায় দিদির। সোনার দোকানের কর্মী সোনালির বাবা রামপ্রসাদ সরকার। অন্যান্য দিনের মতই কাজ করছিলেন দোকানে। এলাকাবাসীদের কাছ থেকে বড় মেয়ের মৃত্যুর খবর পান তিনি। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন বাড়িতে। দেখতে পান, ছোট মেয়ের জন্য তৈরি করা দোলনায় ঝুলছে বড় মেয়ে। গলায় দড়ি পেঁচিয়ে গিয়েছে।

এরপর সোনালির বাবা স্থানীয়দের সাহায্যে বড় মেয়েকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান মৃত্যু (Death) হয়েছে মেয়ের। খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হবে ময়নাতদন্ত। ঘটনাস্থলও পরিদর্শন করে ময়নাগুড়ি থানার পুলিশ (Police)। জানা গিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?