বর্ধমানের নবাবহাটে হোটেলে পুলিশের হানা, উদ্ধার এক নাবালিকা সহ ৫ মহিলা, গ্রেফতার ৪ পুরুষ

Share:

নিজস্ব প্রতিনিধি,নবাবহাট: হোটেল খুলে তার আড়ালে দেহ ব্যবসা চালাচ্ছে বর্ধমানের নবাবহাট এলাকার একাধিক হোটেল মালিক বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছিল। কিছুদিন আগেই বর্ধমান মহিলা থানার পুলিশ নবাবহাট এলাকার বেশ কয়েকটি হোটেলে অভিযান চালিয়েছিল। হোটেলগুলি থেকে আটক করা হয়েছিল বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে। এমনকি হোটেলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন যে হয়নি মঙ্গলবার তা চাক্ষুষ করলেন এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসাদার সকলে।

মঙ্গলবার বিকেলে আচমকাই বর্ধমান মহিলা থানা ও সদর থানার(Bardhaman Sadar P.S.) পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ড লাইন কমিশনের একটি দল নবাবহাট সংলগ্ন ১২৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে হানা দেয়। সূত্রের খবর, কমিশনের কাছে আগাম খবর ছিল হোটেলটিতে নাবালিকা মেয়েদের রাখা হয়েছে। পুলিশ হোটেলটিকে ঘিরে রেখে ভিতরে অভিযান চালায়। পুলিশি অভিযানে হোটেল থেকে ৫ জন মহিলা কে উদ্ধার করা হয়, পাশাপশি ৪ জন পুরুষকেও গ্রেফতার করা হয় ৷ জানা গেছে, আটক ৪ জন পুরুষের মধ্যে ২ জন হোটেল কর্মী। অন্যদিকে সূত্রের খবর, উদ্ধার হওয়া ৫ জন মহিলার মধ্যে একজন নাবালিকা রয়েছে।অভিযানে আসা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের(State Child Safety Comission) কনসালট্যান্ট সুস্মিতা চন্দ্র বলেন,’ আমাদের কাছে খবর ছিল হোটেলে নাবালিকা মেয়েদের রেখে যৌন নির্যাতন করা হচ্ছে।

সেই অনুযায়ী বর্ধমান জেলা পুলিশের সাহায্য নিয়ে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। মেয়েদের উদ্ধার করা হয়েছে, পাশাপাশি হোটেলের দুই কর্মী সহ আরো দুজন পুরুষ কে আটক করা হয়েছে। প্রত্যেকের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের লাইসেন্স ও ব্যবসা চালানোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই বিষয়ে স্থানীয়রা জানান, সামনেই স্কুল, আর তার পাশেই হোটেল(Hotel) খুলে এইভাবে দেহ ব্যবসা চালাচ্ছে এক শ্রেনীর ব্যবসাদার। এই এলাকার প্রতিটি হোটেলে এইভাবে অভিযান চালাতে হবে। এখন যে যেমন পাচ্ছে হোটেল খুলে ব্যবসা শুরু করে দিচ্ছে। কিন্তু ভেতরে কি হচ্ছে তা কেও জানে না। তারা আরও বলেন, এই হোটেলটির একাধিকবার নামও পরিবর্তন হয়েছে। অবিলম্বে নবাবহাট(Nababhat) এলাকার সমস্ত হোটেলে লাগাতার অভিযান চালানো উচিত প্রশাসনের। 

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ