মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: নবদ্বীপের মাটিতে ছড়িয়ে রয়েছে বাংলার প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের নানা অধ্যায়। সেই ঐতিহ্যেরই এক ব্যতিক্রমী অধ্যায় নবদ্বীপের অভয় মাতা। প্রায় ২৭৩ বছরের প্রাচীন এই দুর্গাপুজো আজও স্বমহিমায় টিকে রয়েছে। পুজো এলেই নবদ্বীপের পাশাপাশি পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের একাধিক এলাকা-সহ বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন অভয় মায়ের দর্শনে। মনস্কামনা পূরণ এবং দেবীর কৃপা লাভের আশায় ভক্তদের বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে এই পুজো।

নবদ্বীপের নেতাজি সুভাষ রোডের পাঁচমাথার দক্ষিণ অঞ্চলের এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক প্রাচীন ইতিহাস। এই স্থানই আজ পরিচিত ‘অভয়া মা-তলা’ নামে। ইতিহাসের পাতা ওলটালেই জানা যায় , আনুমানিক ১৭৫০ সাল নাগাদ ওই এলাকায় মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছিল একটি অতি ক্ষুদ্র ধাতব দেবীমূর্তি। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৭ সেন্টিমিটার এবং প্রস্থ ৩.৫ সেন্টিমিটার। ডান হাতে রয়েছে বরাভয় মুদ্রা, বাঁ হাতে রয়েছে একটি রহস্যময় ভগ্নাংশ। পাদদেশে রয়েছে সরীসৃপজাতীয় একটি প্রাণীর আকৃতি, যাকে বিশেষজ্ঞদের একাংশ গোধিকা বা গোসাপ বলে অনুমান করেছেন। এই ধাতব মূর্তি উদ্ধারের পর তৎকালীন সমাজপতিরা সেই মূর্তিকে সামনে রেখে শারদোৎসবে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পুজোর বিধান দেন। সেই থেকেই শুরু অভয় মায়ের পুজো। তবে অভয়া মায়ের প্রতিমার বিশেষত্ব এখানেই শেষ নয়। সাধারণ দশভুজা দুর্গার বদলে এখানে দেবী দ্বিভুজা, সিংহাসনে অধিষ্ঠিত ষোড়শী রূপে। ডান হাতে বরাভয় মুদ্রা, আর বাঁ হাতে ধরা এক বালকের হাত। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেই বালকই বালকরূপী মহাদেব।

আরও পড়ুন: বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

অনেকের মতে পৌরাণিক কাহিনীতে বলা হয়, ভগবতীর ধ্যান ভঙ্গ করতে না পেরে মহাদেব বালকের রূপ ধারণ করে তাঁর সামনে উপস্থিত হন। দেবী তাঁকে ডান হাতে আশীর্বাদ করেন এবং বাঁ হাতে ধরে রাখেন। এই বিশেষ রূপের সঙ্গেই জড়িয়ে রয়েছে ‘অভয়া’ নামের ব্যাখ্যা। শুধু ইতিহাস কিংবা প্রতিমার ব্যতিক্রমী রূপ নয়, অভয় মায়ের পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের গভীর বিশ্বাস। নবদ্বীপের বিভিন্ন প্রান্তের মানুষ তো বটেই, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের একাধিক এলাকা এবং বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন দেবীর দর্শনে। কেউ আসেন মানত নিয়ে, কেউ মনস্কামনা নিয়ে, কেউ আবার দেবীর আশীর্বাদ লাভের প্রত্যাশায়। ভক্তদের বিশ্বাস, অভয় মায়ের চরণে প্রার্থনা জানালে মনের আশা পূর্ণ হয়। দুর্গা অষ্টমীকে ঘিরে এখানে ভক্তসমাগমও চোখে পড়ার মতো। মন্দিরের সেবায়ত জানান, অষ্টমীর দিন রাত দুটো থেকেই ভক্তদের লাইন পড়ে এবং নবদ্বীপ-সহ দূরদূরান্ত থেকে প্রায় ২৫ হাজার পুণ্যার্থী পুজো দিতে আসেন। সময়ের সঙ্গে নবদ্বীপ বদলেছে। বদলেছে মানুষের জীবনযাত্রা, বদলেছে উৎসবের আয়োজনও। কিন্তু প্রায় আড়াই শতাব্দীরও বেশি সময় ধরে অভয় মাকে ঘিরে মানুষের বিশ্বাসের ধারাটি থেকে গিয়েছে একই। প্রাচীন ধাতব মূর্তি, ব্যতিক্রমী দ্বিভুজা প্রতিমা, বালকরূপী মহাদেব এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পুজোর ঐতিহ্য সব মিলিয়ে নবদ্বীপের ধর্মীয় সংস্কৃতিতে আলাদা জায়গা করে নিয়েছে অভয় মাতা। বর্তমানে মন্দিরটি হেরিটেজ স্বীকৃতিও লাভ করেছে।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া