বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘হ্যালো, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার বলছি, আপনার বিধানসভা এলাকায় বেকার যুবক-যুবতীদের বায়োডেটা পাঠান। উপযুক্ত হলে মোটা বেতনের চাকরি রয়েছে। সেই ব্যবস্থা করে দেব।’ এমনই উড়ো ফোন যাচ্ছে খোদ বিজেপি বিধায়কদের কাছে। শুধুই ফোন নয়, বিধায়ক বা তাঁদের ঘনিষ্ঠদের হোয়াটসঅ্যাপে যাচ্ছে চাকরি দেওয়ার নামে বার্তা! তবে বিজেপি বিধায়কদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে সেগুলি উড়ো ফোন। কারণ এইভাবে কোনও ব্যাঙ্কের ম্যানেজার ফোন করে বায়োডাটা চেয়ে চাকরি দিতে পারেন না। কারণ ব্যাঙ্কের নিয়োগ হয় সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে। আইবিপিএস-এর মাধ্যমে নিয়োগ করা হয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তবে বেসরকারি ব্য়াঙ্কের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কারণ বেসরকারি ব্যাঙ্কে এজেন্সি মারফত কাজে নেওয়া হয়। কিন্তু বিধায়কদের ফোন করে তেমনটা বলা হচ্ছে না।

পূর্ব বর্ধমানজুড়ে এমন ঘটনা ঘটছে। পুরোটাই প্রতারণার ছক। সেই কারণে থানায় অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমানের জামালপুরের বিজেপি বিধায়ক অরুণ হালদার। তিনি জানিয়েছেন, ‘এই ধরনের ফোন পাওয়ার পর জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রতারকদের ব্যবহৃত ফোন নম্বরও দেওয়া হয়েছে অভিযোগপত্রে। সেই অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ফোন এসেছিল আমার কাছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।’ জামালপুর থানায় বিধায়ক ঘনিষ্ঠ সৌমেন ঘোষও প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার নাম ভাড়িয়ে ফোন করা হয়েছিল।

আরও পডুন: ‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

এমনই প্রতারণার শিকার হয়েছেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ এবং ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফাও। একই ধরনের ফোন তাঁরাও পেয়েছেন। তাঁদের দাবি, বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিধায়কদের সামনে রেখে আসলে চাকরিপ্রার্থীদের প্রতারণা করাই প্রতারকদের উদ্দেশ্য। বিধায়কের প্যাডে বেকার যুবক-যুবতীদের বায়োডাটা গেলে তা সহজেই বিশ্বাসযোগ্য বলে মনে হতে পারে। তারপরেই প্রতারণা করা সহজ হবে চাকরিপ্রার্থীদের সঙ্গে। বদনাম করা হবে বিজেপি বিধায়কদের। এটাই উদ্দেশ্যে প্রতারকদের।

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?