১০৮ টি রাধাকৃষ্ণের মূর্তি একসঙ্গে পুজিত হয় নবদ্বীপের মহাচক্র রাসে

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপের রাস উৎসব মানেই সু- উচ্চ প্রতিমা, আর ঐতিহ্য বাহী পুজো। নবদ্বীপের রাস উৎসবেই একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন দেবদেবীর পুজো হতে।আর সেখানেই ব্যাতিক্রমি ভাবে একসাথে একশত আটটি রাধা- কৃষ্ণের মূর্তি(108 Radha Krishna) পুজিত হয়। যা শহরে শ্রী শ্রী মহাচক্র রাস নামে পরিচিত।নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী মহাচক্র রাস উৎসব, যা এ বছর পদার্পণ করেছে উনসত্তর বছরে। পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান, এটি এক অত্যন্ত পৌরাণিক পুজো, যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাধুর হাত ধরে।

পূর্বপুরুষদের কথায় জানা যায়, সেই বালক সাধুই প্রথম এই চক্ররাসের প্রচলন করেন, তার আগ পর্যন্ত নবদ্বীপে(Nabadwip) এই ধরনের রাধা কৃষ্ণের চক্র রাসের রীতি ছিল না।পরে স্থানীয়দের উদ্যোগে গঠিত হয় পুজো কমিটি, এবং সেই থেকে অবিচ্ছিন্নভাবে বছর বছর পালিত হচ্ছে এই মহাচক্র রাস। প্রতিমায় ১০৮টি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে বিরাজমান, যা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে।এই কারণেই একে বলা হয় “চক্ররাস”।

ভক্তদের কাছে এই পুজো আজ এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক। প্রতিবছরই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান প্রাচীন মায়াপুরে এই অপূর্ব দৃশ্য দেখতে। পুজোর দিন পুজো কমিটির তরফে প্রায় আড়াই থেকে তিন হাজার দর্শনার্থীর জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র রাসের আয়োজন করা, যাতে নবদ্বীপের ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে প্রকাশ পায় সমগ্র বাংলায়।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন