গর্ভবতী মহিলা সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে প্রত্যেক বাড়িতে রাখতে হয় খাটিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি,নবগ্রাম: ফের বেহাল রাস্তায় খাটে চাপিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য সামনে এল ।বেহাল রাস্তার ফলে সমস্যায় নবগ্রামের(Nabagram) গ্রামবাসীরা ।অসুস্থ রোগীকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বাড়িতেই রয়েছে একটি করে খাটিয়া।এমনই এক গ্রাম মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের টিকনড়া রায়পাড়া(Roypara) । গর্ভবতী মহিলা সহ যে কোনও অসুস্থ রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা খাটিয়া । অ্যাম্বুলেন্স(Ambulance) নয়।বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, বাইক বা সাইকেল পর্যন্ত চলতে পারে না । ফলে, খাটে শুইয়ে এক কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে রোগীকে নিয়ে যেতে হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ।

স্থানীয়রা জানিয়েছেন, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজও মেরামত হয়নি রাস্তা ।বর্ষাকালে সমস্যাটা আরও গুরুতর হয়ে ওঠে । অনেক সময় চিকিৎসা না পাওয়ার কারণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে । কেউ বাঁচেন আবার কেউ চলে যান পরলোকে। শুধু তাই নয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদেরও হাতে জুতো নিয়ে বর্ষাকালে যাতায়াত করতে হয়। ভোট আসে ,ভোট যায়। প্রতিশ্রুতি থেকে যায়। বাস্তবে আর ওই রাস্তা মেরামত হয় না। প্রত্যেক বর্ষার পর ওই গ্রামের মানুষেরা আশায় বুক বাধে যে তাদের রাস্তা সরানো হবে।

কিন্তু ফের আরেকটি বর্ষা এসে যায়। আবার শুরু হয় দুর্ভোগের এবং যন্ত্রণার পালা। কোথাও হাতি সমান কাদায় শ্মশান যাত্রায় চরম দুর্ভোগ ঠকতে হয় শ্মশান যাত্রীদের। আবার কোথাও কাদায় নেমে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হয় হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে। ফর্সা আসলেই গ্রামের রাস্তাগুলোর বে-আব্রু রূপ প্রকাশ পায়।

সারাদিন থাকবে ভরপুর এনার্জি! জেনে নিন ড্রাই ফ্রুটসের ৩ উপকারিতা

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

ওজন কমাতে চান? এই ৫ শরীরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে