বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলার মতো বিপর্যয় আর যেন না হয়। সেটা ঠেকানোই রাজ্যের কাছে এখন চ্যালেঞ্জ। সেই কারণেই রাজ্যের পুরসভা এলাকায় নির্মীয়মাণ বহুতলগুলির অডিট হচ্ছে। তাই গত ৩১ জুলাই পর্যন্ত পুরসভা এলাকাগুলির বহুতলের নির্মাণকাজে স্থগিতাদেশ ছিল। সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার। আগামী ১৫ অগস্ট পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ততদিন পর্যন্ত কলকাতা সহ রাজ্যের কোনও পুরসভা এলাকায় বহুতলের নির্মাণ কাজ হবে না। এমনটাই আজ, শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে।

নির্মাণের নিরাপত্তা, গুণগত মান ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্দেশিকা জারি করে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে তারাতলায় নির্মীয়মাণ গুদামের দুর্ঘটনার তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্তকারী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সেই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে, উচ্চপর্যায়ের তদন্তকারী কমিটির চেয়ারপার্সন করা হয়েছে পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্যকে। কমিটিতে থাকছেন নগরোন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, শ্রম দফতর, পূর্ত দফতর, দমকল, রাইটস, IRCON ও আইআইটি খড়গপুরের প্রতিনিধিরা।

আরও পডুন: ‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

গত ২৪ জুন আচমকাই ভেঙে পড়েছিল তারাতলার নির্মীয়মান গুদামের ছাদ। যার ফলে ওই নির্মীণ কাজের সঙ্গে যুক্ত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন।

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে