‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় খেলাধুলার মধ্যে প্রবেশ করেছিল রাজনীতি। কলকাতার তিন ফুটবল ক্লাব তো বটেই, বেঙ্গল অলিম্পিক্স, আর্চারি, জুডো এমন কোনও ক্রীড়াক্ষেত্র ছিল না যাতে তৃণমূল নেতারা যুক্ত ছিলেন না। খেলার মধ্যে রাজনীতি প্রবেশ করাটা কিছুতেই মেনে নিতে পারেননি বাংলার মানুষ। ক্রীড়াজগৎ ও রাজনীতি দুটোকে আলাদা রাখাই পছন্দ করেন আমজনতা। আর রাজ্য বিজেপিও সেটাই মনে করে। আজ, শনিবার এমনটাই বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পডুন: শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬ শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন শমীকবাবু। সেই অনুষ্ঠানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘খেলার মধ্যে রাজনীতি প্রবেশ করা চলবে না। খেলাধুলোয় রাজনীতিকরণ বরদাস্ত করব না। ক্রীড়াজগতের কোনও পদেই রাজনৈতিক ব্যক্তিরা থাকবেন না। সেটা যেই হোক না কেন। খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে।’ ১০ম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬ সেইশিনকাই শিটো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশনের উদ্যোগে এবং ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত।

গতকাল, শুক্রবার ৩১শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দেশ ও বিদেশের বহু খ্যাতনামা ক্যারাটে অ্যাথলেটিক অংশগ্রহণ করেছেন।

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের