Loading live market data...
Loading active stocks...
Connecting...

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি : নবান্নেও উড়ল গেরুয়া আবির। ‘জয় শ্রীরাম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হল নবান্ন। রাজ্যে পালাবদল ঘটতেই নবান্নে রাজ্য সরকারের প্রশাসনিক ভবনের ভিতরে মঙ্গলবার কর্মীদের মুখে শোনা গেল “জয় শ্রীরাম “ধ্বনি(jay Sree Ram )। আওয়াজ উঠল ভারত মাতা কি জয়। গেরুয়া আবির নিয়ে মেতে উঠলেন সকলে। নবান্নের প্রত্যেক তলাতে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের টেবিল ছেড়ে উঠে বাইরে আসেন এবং গেরুয়া আবির নিয়ে অকাল হোলি উৎসবে মেতে ওঠেন। সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যে পালা পদল হতেই নবান্নের ভেতরে কর্মীদের মুখে ‘জয় শ্রীরাম’ শ্লোগান শুরু হয়েছে।

মহিলা থেকে পুরুষ নবান্নে(Nabanna) সরকারি কর্মীদের একাংশ গেরুয়া আবির খেলেন। সরকারি কর্মচারীদের স্পষ্ট মন্তব্য, “আগে ভয়ে ভয়ে কাজ করতাম এখন তা থেকে মুক্তি পাওয়া গেল।”নবান্নে এবার “জয় শ্রীরাম” স্লোগানের সঙ্গে সঙ্গে উড়ল গেরুয়া পতাকা। কর্মীদের দাবি, তাদের প্রতি অনেক বঞ্চনা হয়েছে। নতুন সরকার তাদের সব আশা পূরণ করবে ।মহার্ঘ্য ভাতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের যে ফারাক তা ঘোচাবে এমনই আশা করছেন তাঁরা।

এদিন নবান্নের ভেতরে আবির খেলা ও স্লোগানের পাশাপাশি নবান্নের বাইরেও স্লোগান ওঠে পদ্ম শিবিরের হয়ে। রাজ্যে বিজেপি ২০৭ টি আসন পেয়েছে ।তৃণমূল পেয়েছে ৮০টি আসন। গেরুয়া ঝড়ে উড়ে গেছে ঘাসফুল। উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ বিজেপি জয় পেয়েছে ।তৃণমূলের হাত থেকে তাদের শক্ত ঘাঁটিগুলি ছিনিয়ে নিয়েছে পদ্ম শিবির।

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?