সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্ত সুরক্ষায় কোনও আপোশ নয়। রাজ্য়ে পালাবদলের পর এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সীমান্ত সুরক্ষায় বিএসএফের সঙ্গে কোনও সহযোগিতা এতদিন করেনি বিগত তৃণমূল সরকার। কিন্তু সেই নীতি এখন বদলে দিয়েছে বিজেপি সরকার। দেশ সবার আগে। তাই আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তার জন্য বেড়া দিতে বিএসএফ-কে দ্রুত জমি দিচ্ছে রাজ্য সরকার। সেই কাজে কোনও বিলম্ব করা যাবে না বলে নবান্নের তরফে জেলা আধিকারিকদের ফের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৫০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৯ জেলায় ১,১৭৭ একরের বেশি জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। আরও প্রায় ৯৪ একর জমি সংগ্রহ করলেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। রাজ্যের ২,২১৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ইতিমধ্যেই ১,৬৫৩ কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া গিয়েছে। সীমান্তবর্তী ৯ জেলার মধ্যে ৫ জেলায় এখনও জমি অধিগ্রহণের কাজ বাকি রয়েছে। সেই কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে নবান্ন।

আরও পডুন: সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

এখনও কোচবিহারে ৪৫ একর, জলপাইগুড়ির ৮ একর এবং উত্তর দিনাজপুরের ২০ একর জমি অধিগ্রহণ বাকি। এছাড়াও, দক্ষিণ দিনাজপুরের ১১ একর ও নদিয়ায় ৯ একর জমি অধিগ্রহণের কাজ এখনও অসম্পূর্ণ। অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে দ্রুত বাকি জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রদফতরের তরফে।

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার