নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ ও ফালাকাটা: মাঠে খেলতে এসে স্নান করতে গিয়ে ভাগীরথী নদীতে মর্মান্তিক পরিণতি হল এক প্রথম বর্ষের ছাত্রের।ঘটনার জেরে এলাকায় ছড়ালো তীব্র চাঞ্চল্য।নিখোঁজ ওই ছাত্রের সন্ধান পেতে নামানো হল জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের একাধিক ডুবুরিকে।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার নবদ্বীপ পৌরসভার (Nabwadip Municipality)দেয়ারাপাড়া গঙ্গার ঘাটে। তলিয়ে যাওয়া ঐ ছাত্রের নাম অয়ন রায়,বয়স ১৮। তার বাড়ি তেঘরিপাড়া কপালিপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানতে পারা যায়,ওই ছাত্র প্রতিদিনের মতো রবিবার ফুটবল খেলতে কর্ম মন্দির মাঠে আসে । খেলা শেষ করে গঙ্গায় স্নান করতে নামে। সেইসময় কোনও ভাবে গঙ্গায় তলিয়ে যায় ওই ছাত্র । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যরা পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা। দুপুরে ডুবুরি ও স্প্রিড বোর্ট নামিয়েও ওই ছাত্রের কোনও রকম খোঁজ পাওয়া যায়নি। ঘটনার জেরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

অন্যদিকে,চোলাই মদের বিরুদ্ধে বীরপাড়া(Birpara) আবগারি দপ্তরের অভিযান অব্যাহত। ফের রবিবার বীরপাড়া আবগারি দপ্তর এবং ফালাকাটা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফালাকাটা ব্লকের উমাচরণপুর ও খাঁউচাদ পাড়া এলাকা থেকে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। এদিন পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে প্রায় ১৮০ লিটার চোলাই মদ, ৪ হাজার ৬০০ মদ তৈরির উপকরণ সহ ১২ টি হাঁড়ি বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাওয়া হবে বলে আবগারি দপ্তর (Excise Department)সূত্রে খবর 

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত