নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, এলাকায় বিক্ষোভ ,অবরোধ কর্মী- সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপের বেদরাপাড়া গুমটি এলাকায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তেজনা ছড়াল। বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর(BJP Candidate Sruti Sekhar Goswami) গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, শুক্রবার এলাকায় প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়ির উপর আচমকা হামলা চালায় দুই দুষ্কৃতী। গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় বলে জানা গেছে।ঘটনার সময় প্রার্থী গাড়িতে ছিলো না, গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে দ্রুত রাস্তায় নামে বিজেপি কর্মী-সমর্থকরা।

দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অপরদিকে,পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষের প্রচারে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ও উত্তেজনা ছড়িয়েছে পুরশুড়ার তেলিপাড়া এলাকায়। জানা গেছে, শুক্রবার পুরশুড়া বিধানসভার(Pursura Assembly) কেন্দ্রের কেলেপাড়া পঞ্চায়েতের এলাকায় প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। অভিযোগ ওই সময় পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত মালিক ও তার দলবল বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে। পাল্টা প্রতিরোধ করেন বিজেপির কর্মী- সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে পুরশুড়া থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এই ঘটনায় পুড়শুড়া থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, বিজেপির প্রার্থী নিয়ে প্রচার চলাকালীন তাদের ওপর আক্রমণ করা হয়। অভিযোগ মহিলাদের জামা ছিঁড়ে তাদের শ্লীলতাহানি পাশাপাশি ও তাদের মারধর করা হয়।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩