নবদ্বীপের অলি গলিতে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি ,নবদ্বীপ: বিধান সভা নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে রাজনৈতিক ও প্রচারের উত্তাপ ততোই বৃদ্ধি পাচ্ছে সর্বত্রই।রবিবার দিনটি যেনো সব দলের প্রার্থীদের কাছে প্রচারের একটা বাড়তি সুবিধা এনে দেয়।আর সেই মতো রবিবার সকালে সাময়িক প্রাকৃতিক দূর্যোগ থাকলেও তাকে উপেক্ষা করেই সকাল থেকেই কখনো বাজারে আবার কখনো শহরের বিভিন্ন অলি-গলিতে প্রচার সারতে দেখা গেল নবদ্বীপের বিজেপির প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীকে(BJP Candidate Sruti Sekhar Goswami)।রবিবার সকাল থেকে বিজেপি প্রার্থী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার আগমেশ্বরী পাড়া বাজারে প্রচার সারেন, সেখান থেকে বেরিয়ে একাধিক এলাকায় ঘুরে আবার শহরের বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

সেখানেই তিনি বলেন রবিবার দিনটি বহু মানুষের ছুটি থাকে সেকারণে একটা অতিরিক্ত সুবিধা তো থাকেই, পাশাপাশি হাট বাজারেও সাধারণ মানুষের ভীড়টা থাকে। রোজ আমাদের বিভিন্ন এলাকায় প্রচার চলছে। রবিবার এই বাজার গুলোতে প্রচার করলাম।তিনি বলেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের থেকে বিভিন্ন অভিযোগ শুনতে হল।একতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য।নেই কর্মসংস্থান। এছাড়া তৃণমূলের দূর্নীতি।

তবে আমরা আশ্বাস দিয়েছি, এবারে বিজেপির সরকার গঠন হবে, আর সমস্যার সমাধানও হবে। এছাড়াও তিনি বলেন, নবদ্বীপে কসাইখানার বিরুদ্ধে আন্দোলন সহ একাধিক আন্দোলন প্রতিবাদে আমি সহ অনেকেই সামিল হয়ে নবদ্বীপের গড়িমাকে রক্ষা করেছি। ফলত মানুষ আমাদেরই সমর্থন করবে আমরা আশাবাদী ।সব মিলিয়ে রবিবার সকাল থেকেই প্রচারে মুখর হয়ে থাকতে দেখা গেলো নবদ্বীপকে, যদিও তৃণমূলের তরফে এখনো প্রচার কর্মসূচী শুরু করেনি। তবে এলাকায় এলাকায় কর্মী বৈঠক সহ ছোট ছোট জনসংযোগ করতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….