দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের দাবার প্রশিক্ষণ দেওয়া শুরু নবদ্বীপে

Share:

নিজস্ব প্রতিনিধি নদিয়া:কারোর চোখে ক্ষীণ দৃষ্টি কেউবা সম্পূর্ণভাবে দৃষ্টিহীন। কিন্তু তবুও সমাজের চোখে তারা এক একজন উজ্জ্বল নক্ষত্র। আর পাঁচটি সাধারণ ছেলেমেয়েদের মতই তাদের জীবন যাপন। যদিও সেটি চার দেওয়ালের ভেতরে, কিন্তু সেখানেই রয়েছে তাদের এক অন্য পৃথিবী। নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুল(Nabwadip APC School)। এখানকার ছাত্রছাত্রীরা প্রত্যেকে প্রত্যেকের পরিবার এবং অভিভাবকও। একে অপরের হাত ধরে তারা এগিয়ে চলেছে সাফল্যের উচ্চতর শিখরে। গান-বাজনা হোক কিংবা পড়াশোনা সবেতেই তারা সমানভাবে এগিয়ে চলেছে। এবার ভারতবর্ষের অন্যতম খেলা দাবাতেও নিচ্ছে তারা প্রশিক্ষণ।দৃষ্টি না থাকলেও গুটির মধ্যে রয়েছে বিশেষ এক চিহ্ন। কালো রঙের গুটির ওপরে একটি করে ডট দেওয়া রয়েছে যাতে সহজেই তারা চিনতে পারে সেই গুটি।

এবং সাদা গুটিতে নেই কোন ডট মাথার ওপরটা সম্পূর্ণভাবে মসৃণ। এছাড়াও দাবার বোর্ডের(Chase Bord) পাশে দেওয়া রয়েছে বিশেষ নম্বর এগুলি হাত দিয়ে ধরলেই অনায়াসে তারা বুঝতে পারছে কোন গুটি কত ঘরে দেওয়া যাবে। এভাবেই একের পর এক দাবার চালে মাত করছে তারা যে যার প্রতিদ্বন্দ্বীকে।বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার নির্দেশিত পথে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে শুরু হল দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের স্থায়ী দাবা প্রশিক্ষণ শিবির। প্রায় ৪০ জন দৃষ্টিহীন ছাত্র-ছাত্রী দাবা প্রশিক্ষণ নিতে শুরু করেছে। ন্যাশনাল ইন্সট্রাক্টর তুষার চ্যাটার্জি এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।সারা বাংলা দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন দৃষ্টিহীন খেলোয়াড়রাও যাতে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা সাক্ষর রাখতে পারে সেই দিকে আমরা সচেষ্ট হয়েছি আগামী দিন বাংলায় জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিহীনদের প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করব।

অন্যদিকে ,নদিয়া জেলা দাবা সংস্থার সম্পাদক তুষার চ্যাটার্জী বলেন নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে বিগত বেশ ক বছর ধরে রাজ্য তথা জাতীয় স্তর থেকেও অনেক পুরস্কার দাবারুড়া নিয়ে এসেছে। আগামী দিন আরও নতুন প্রতিভা খোঁজার অন্বেষণে আমরাও রইলাম। ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে উজ্জীবিত করেছে।
নবদ্বীপ এ পি সি ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব চট্টোপাধ্যায় জানান আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাবা খেলায় যথেষ্ট উৎসাহী বাংলার বিভিন্ন প্রতিযোগিতা থেকে পুরস্কৃত হয়ে আসছে এই প্রশিক্ষণ শিবির আর ও ভালো পারফরম্যান্স করার সুযোগ এনে দিল।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন