নবদ্বীপে খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রোমোটারের বিরুদ্ধে, তুমুল সংঘর্ষ ,পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ:নদিয়ার নবদ্বীপ ব্লকের ভালুকা এলাকায় খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ ।নবদ্বীপ ব্লকের(Nabwadip Block) ভালুকা এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এদিন সকালে নবদ্বীপ ব্লকের ভালুকা(Bhaluka) এলাকায়, স্থানীয়রা জানায় আনুমানিক দু বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায় যেখানে স্থানীয় একাধিক গ্রামের ছেলেরা খেলাধুালা করে।

অভিযোগ এলাকার বিষ্ণুপুর এলাকার রণমিত্র, ভালুকা এলাকার গৌড় ঘোষ, ও দে পারা এলাকার যুব্বার শেখ, এরা এলাকার মস্তান ও প্রমোটার(Promoter)। অভিযোগ এলাকার এই খেলার মাঠকে দখল করার উদ্দেশ্যে মাঝে মাঝেই অশান্তি করে। আর সোমবার দুপুরে ভাড়া করা গুন্ডা এনে মাঠ দখল করতে যায়। স্থানীয়রা বাধা দিলে প্রোমোটারদের পক্ষের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। তাদের আরও দাবী এই জমির দখল নিয়ে ঘটনা আদালত পর্যন্ত গড়ায়, ও আদালত জমিটিকে স্থানীয় দের খেলার মাঠ হিসেবেই রায় দেয় বলেও দাবী করে স্থানীয়রা।

পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি ও নবদ্বীপ থানার (Nabwadip P.S.)বিশাল পুলিশ বাহিনী ।স্থানীয় মহিলাদের অভিযোগ পুলিশ কোন কিছু না শুনেই প্রথমে লাঠিচার্জ করে।পাশাপাশি পুলিশকে লক্ষ্য করেও ইট বৃষ্টি করতে দেখা যায় বিক্ষুদ্ধ স্থানীয়দের। পরবর্তী সময়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার আইসি গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা আদালতের নির্দেশ নামাসহ বৈধ কাগজপত্র দেখিয়ে পুলিশের সঙ্গে আলোচনা শুরু করে।

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির