নদিয়ায় বিয়ের প্রতিশ্রতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সাথে ইচ্ছের বিরুদ্ধে সহবাস ও বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে গ্রেফতার এক যুবক।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ(Nabwadip) শহরে।জানা যায় ,২০২১ সাল থেকে নবদ্বীপ স্টেশন রোড এলাকার এক যুবতীর সাথে প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে নবদ্বীপের ১৯ নং ওয়ার্ডস্থিত কোলের ডাঙা লেন হরিতলা(Hasritala) এলাকার অর্চিসমান মন্ডল,(Achisman Mandal)নামে এক যুবকের সাথে। পাশাপাশি এও জানা যায় জানা যায় ,অভিযুক্ত অর্চিসমান মন্ডল পেশায় একজন কাপড় ব্যাবসায়ী।সূত্রের খবর, দুই পরিবারের মধ্যে প্রাথমিক কথা হয়,ফলত যুবতীর বাড়িতেও যাতায়াত বেরে যায় ধৃত যুবকের।

অভিযোগ এরপর ধৃত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর ইচ্ছের বিরুদ্ধে সহবাস করে । সেই অছিলায় বেশ কয়েকবার তাকে ধর্ষণও করে।পরবর্তী সময়ে ঐ যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে।পাশাপাশি এও জানা যায় সম্প্রতি ধৃত যুবক নবদ্বীপেরই একটি মেয়েকে বিয়ে করে।এরপর গত ২৬ শে মার্চ ঐ অভিযোগকারী যুবতী ধৃত যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে সহবাস করার ও পরবর্তী সময়ে বিয়ে করতে অস্বীকার করার লিখিত অভিযোগ দায়ের করে নবদ্বীপ থানায়(Nabwadip P.S.)।

এমনকি ধৃতের বিয়ের কথাও নাকি জানতেন না অভিযোগকারী।অভিযোগ পেয়ে তদন্তে নামে নবদ্বীপ থানার পুলিশ। এরপর শনিবার নবদ্বীপ শহরের পোড়াঘাট বাজার সংগ্লগ্ন এলাকা থেকে পুলিশ অভিযুক্ত অর্চিসমান মন্ডলকে গ্রেফতার করে। রবিবার ধৃত যুবককে আদালতে পেশ করে পুলিশ।পুলিশ ওই যুবতীর গোপন জবানবন্দী আদালতে রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে। তার মেডিকেল টেস্ট(Medical Test) করানো হয়েছে। অভিযোগকারী যুবতীর পরিবারের অন্যান্য সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর