ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে হাঁসখালি থানার উমরপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্য পুলিশের বড় সাফল্য। অভিবাসন রুখতে দেশজুড়ে ধরপাকড় শুরু হয়েছে। কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলায় ঢুকে পড়ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নকল কাগজপত্র বানিয়ে এখানে থেকেও যাচ্ছে। সেই অনুপ্রবেশকারীদের দেশে ফেরৎ পাঠাতে সীমান্তে জোরদার টহলদারি চলছে। এবার তাতেই বড়সড় সাফল্য মিলল নদিয়ার হাঁসখালি থানার পুলিশের পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে হাঁসখালি থানার উমরপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ৫ বাংলাদেশিকে ধরে ফেলে পুলিশ এবং তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে আজ।

জানা গিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) তাঁদের  ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত বাংলাদেশিদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। তাঁরা বর্ডার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। প্রথমে তাঁদের আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেফতার করা হয়। এরপরেই তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়। ধৃতদের মধ্যে দু’জন মহিলা দুজন ট্রান্সজেন্ডার এবং একজন পুরুষ রয়েছেন। ধৃতদের নাম নাহিদা বেগম, আশা হিজড়া, শিলা আক্তার, রিতা মোল্লা, এবং মোহাম্মদ রাসেল মিয়া। ধৃতরা বাংলাদেশের খুলনা, আশুলিয়া, ময়মনসিংহ কুতুবলি, অভয়নগর, এবং মহেশপুর এলাকার বাসিন্দা।

গত মাসের শেষে মালদহের হবিবপুরে পৃথক অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ ও বিএসএফ বাহিনী। তাঁদের মধ্যে একজন ভারতীয় দালালও রয়েছেন। এছাড়া দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। জানা যায়, ৬ বছর আগে তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। আর কাজের সন্ধানে বেঙ্গালুরুতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। সেখানে তাঁরা ভাঙরির কাজ করতেন। তবে দেশজুড়ে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হলে তাঁরা বেঙ্গালুরু থেকে পালিয়ে  রায়দিঘিতে চলে আসেন। ১০ জন একই পরিবারের সদস্য। 

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন