তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: গাছে কাঁঠাল নিচে এঁচোড়। আর এবার নদীয়ার এঁচোড় বিক্রি হচ্ছে ভিন রাজ্যে ।একে মরশুমী ফল অপরদিকে গাছের ফলন বাড়াতে এবং লাভের আশায় একাধিক কাঁঠাল ব্যবসায়ী তাদের গাছের এঁচোড় বিক্রি করছেন আরতে। এ বিষয়ে চাষিরা জানাচ্ছেন কাঁঠালের থেকে এঁচোড়ের চাহিদা সবসময় বেশি । কাঁঠাল পেকে গেলে দাম পাওয়া যায় না । কিন্তু এঁচোড় বিক্রিতে দাম পাওয়া যায় বেশ ভালো । তাতে মুনাফাও হয় অনেক এবং গাছের ফলন বৃদ্ধি হয় বেশি। প্রতি কেজি এঁচোড় ৮ থেকে ৯ টাকা দামে বিক্রি করছে আরতে চাষিরা ।আর সেই এঁচোড়(Green Jackfruit) ভিন রাজ্যে গিয়ে বিক্রি হচ্ছে কোন সময় কুড়ি টাকা কোন সময় ১৮ টাকা দরে ।

তবে চাষীদের কথা এঁচোড় বিক্রি করলে তার লাভ্যাংশ বেশি পাওয়া যায় কিন্তু কাঁঠাল পেকে যাওয়ার পর বিক্রি করলে ২ থেকে ৩ টাকা প্রতি কিলোতে বিক্রি করতে হয়। তাতে করে লাভ হয় না বলেই চলে। অপরদিকে এই এঁচোড় ভিন রাজ্যে পাঠাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় লরিতে ।বিচুলি হোগলা পাতা দিয়ে চারিদিক মুড়ে ফেলা হয় । তারপর বস্তায় এঁচোড় এবং গাছের পাতা দিয়ে বিশেষভাবে সিল করা হয় বস্তার মুখ। তারপর গাড়িতে লোড করা হয়ে গেলে বস্তার ওপর দিয়ে দিয়ে দেওয়া হয়। একাধিক কচুরিপানা যাতে করে ২৭ থেকে ২৮ ঘন্টা ঠান্ডা থাকে এই কাঁচা এঁচোড়।

তার কারণ তীব্র দাবদহে(Heat Weave) সবজি যেমন নষ্ট হয় সেরকম নষ্ট হওয়ার প্রবণতা দেখা যায় এঁচোড়। তাই এই বিশেষ কৌশল অবলম্বন করা হয় এঁচোড় রপ্তানিতে। অপরদিকে এই এঁচোড় বিক্রি প্রসঙ্গে আরতের মালিক জানাচ্ছেন প্রতিবছরই তারা মৌসুমী ফলের রপ্তানি করে থাকেন। আম, কাঁঠাল লিচু সমস্ত কিছুই ভিন রাজ্যে পাঠানো হয় ।সেরকমই কাঁঠাল পেকে যাওয়ার আগে এঁচোড় অবস্থাতেই বিক্রি করে দেওয়া হয় ভিন রাজ্যে, গাড়ি ভাড়া এক থেকে দেড় লক্ষ টাকা, তবে পেট্রোলের দাম বাড়াতে রপ্তানি খরচ বেশি হওয়ায় ভিন রাজ্যে গিয়ে এই সবজির দাম অনেকটাই বেড়ে যায়।

এলাকার শতাধিক চাষী তাদের গাছের এঁচোড় ভিন রাজ্যে বিক্রি করার জন্য সকাল থেকেই চলে আসেন আরতে। দুটো মুনাফা পাওয়ার আশায় ।অপরদিকে এই কাজের সঙ্গে যুক্ত কর্মচারীরা জানান এই কাজের ওপরেই তাদের রুজি রুটি। মৌসুমী ফলের ওপরেই সংসারটা চলে কোন রকমে, ২৬ থেকে ২৭ জন কর্মচারী প্রতিদিন এঁচোড় প্যাকিং এবং গাড়িতে লোডিং করে দুটো অর্থ উপার্জন করে পরিবারের মুখে হাসি ফোটান ।তাই কর্মসংস্থানের ও নতুন দিশা দেখাচ্ছে মৌসুমী ফলের এই আরতগুলি।

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ