মাদক ব্যবসার চক্র ফাঁস, ৩ কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার ১

ধৃতের কাছ থেকে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। যার বাজারদর আনুমানিক প্রায় ৩ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি মাদক ব্যবসার চক্র ফাঁস করল রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি। এই চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে নদিয়া জেলার পলাশিপাড়ার বড়নালদা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি আধিকারিকরা। ধৃতের কাছ থেকে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। যার বাজারদর আনুমানিক প্রায় ৩ কোটি টাকা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম জুল্লুর রহমান শেখ। পঞ্চান্ন বছরের আশেপাশে তার বয়স। পলাশিপাড়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা অভিযুক্ত।  গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি’র (CID) মাদক বিভাগের তদন্তকারীরা নদিয়ার পলাশিপাড়ার বড়নালদা এলাকায় হানা দেয়। হানা দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন তাঁরা। ধৃতের হাতে একটি নাইলনের ব্যাগ ছিল। তার হাতে থাকা ওই ব্যাগে কী রয়েছে, তা জানতে চান রাজ্য গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। আচমকা গোয়েন্দারা তাকে ঘিরে ফেলায় হতভম্ব হয়ে যায় অভিযুক্ত। গোয়েন্দাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছিল না সে। তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর পর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি আধিকারিকরা। এর পর ব্যাগের ভেতরে তল্লাশি চালালে পাওয়া যায় ৩ প্যাকেট হেরোইন। সব মিলিয়ে যার ওজন প্রায় ২ কেজি ৮৫০ গ্রাম। এই বিপুল পরিমাণ মাদকের বর্তমান বাজারদর আড়াই থেকে ৩ কোটি টাকা বলে অনুমান গোয়েন্দাদের। এই মাদক চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে এনডিপিএস অ্যাক্টে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। অভিযুক্তকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর