দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনকারীদের ফর্ম পূরণ করে দিল কন্যাশ্রীর মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি বিভিন্ন পরিষেবা নিতে আসা মানুষজনকে আবেদন লিখে দেওয়া এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা করল কন্যাশ্রীর মেয়েরা। খুশি নবান্ন থেকে পর্যবেক্ষণে আসা প্রিন্সিপাল সেক্রেটারি। তারাও উপভোক্তা। রাজ্যের মুখ্যমন্ত্রীর(CM) বিভিন্ন জনমুখী প্রকল্পের অন্যতম কন্যাশ্রীতে(Kanyashree) উপকৃত তাঁরা। আর সেই প্রতিদান দিতেই সামাজিক দায়িত্ব পূরণে বিদ্যালয়ে অনুমতিক্রমে কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে স্কুলের সামনে বসা দুয়ারে সরকারের ক্যাম্পে টেবিল চেয়ার নিয়ে রীতি মতন বিভিন্ন বিষয়ে আবেদন এবং কাউন্টারে পৌঁছে দেওয়ার কাজ করলেন কন্যাশ্রীর মেয়েরা।

নদিয়ার শান্তিপুর(Shantipur) বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর দ্বারিকা নাথ বিদ্যালয় মাঠে চলা নবম দুয়ারে সরকারে মানুষকে সাহায্য করতে এবার এগিয়ে এল স্কুলের ছাত্রছাত্রীরাও। এদিন বিভিন্ন সরকারি দপ্তরের রাজ্য সরকারের বিভিন্ন শংসাপত্র দেওয়া যেমন কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডার, জাতি সার্টিফিকেটসহ ইত্যাদি একাধিক কার্যক্রম করা হয়। শুধু তাই নয়, এর পাশাপাশি বেশ কিছুদিন আগে বিভিন্ন গোষ্ঠীর মহিলারা আবেদন করেন লোনের জন্যে। যেগুলি এদিন দুয়ারে সরকারের মাধ্যমে মঞ্জুর করা হয়।বিয়ের সরকারি সুবিধার জন্য রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের ও আবেদন মঞ্জুর করা হয় এদিন দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই। এমনকি যারা দুদিন আগে আবেদন করেছেন তাদেরও এই দিন এই ক্যাম্পের মাধ্যমেই আবেদন মঞ্জুর করা হয় বলে জানা গিয়েছে। এইরকমই বেশ কিছু সংশাপত্র ক্যাম্পে আসা মানুষজনদের হাতে তুলে দেওয়া হল।

এই দিনের এই নবম দুয়ারে সরকারের ক্যাম্পে(Duyera Sarkar Camp) উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি। এর আগে রানাঘাটে অনুষ্ঠিত হওয়ার দুয়ারের সরকারের ক্যাম্পে যান তিনি ।এরপর শান্তিপুরের দুয়ারী সরকারের ক্যাম্পে আসেন সঠিকভাবে মানুষ সুবিধা পাচ্ছে কিনা সেই ব্যাপারে জানার জন্য। দুয়ারে সরকারের ক্যাম্পে এসে গোবিন্দপুর দ্বারিকানাথ বিদ্যালয়ের মাঠে চলা নবম দুয়ারে সরকারে অসহায় মানুষদের বিদ্যালয়ের ছাত্রীদের সাহায্য করা দেখে তিনি যথেষ্টই খুশি হয়েছেন বলে জানান। এদিন জেলাশাসক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলার সুপার, মহকুমা শাসক শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বিভিন্ন বিষয়ে সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন।তবে পঞ্চায়েত হোক কিংবা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের কর্মীরা ছাড়া এই কাজে যেকোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কিংবা জনপ্রতিনিধিদের সরাসরি ক্যাম্পে বসে সহযোগিতা থেকে বিরত থাকার অনুরোধ জানান। তবে জনপ্রতিনিধিরা মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ক্যাম্পে বসা বিভাগীয় কর্মী কিংবা আধিকারিকের সাথে আলোচনা করতেই পারেন বলে জানিয়েছেন তিনি।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর