এই মুহূর্তে




নৈহাটিতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, নিমিষে পুড়ে গেল ৭টি বাড়ি, দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে গ্যাস সিলেন্ডার ফেটে ৭ টি বাড়িতে ভয়াবহ আগুন।আগুনে ভস্মিভুত বাড়ির আসবাবপত্র।এলাকায় উত্তেজনা, দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।নৈহাটির গরিফা স্টেশন সংলগ্ন একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আরো একাধিক বাড়িতে। মূলত ৭ টি বাড়ি আগুনে ভষ্মীভূত হয়ে যায়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে।দমকল দেরিতে আসায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ।

ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।তবে এলকায় উত্তেজনা রয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ দমকল যদি আরও দ্রুত ঘটনাস্থলে আসতো তাহলে ৭টিবাড়ি পুরোপুরি পুড়ে যেত না। শুধু তাই নয় দমকল আসার পর সেই দমকল থেকে কর্মীদের হোস পাইপ নামিয়ে রাসায়নিক মিশ্রিত জল দিতে বেশ কিছুটা দেরি হয়। অতি দ্রুত ইঞ্জিনের জল শেষ হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। শীত যাকে পড়ার আগেই শুরু হয়ে গেছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা।

এক্ষেত্রে ঘিঞ্জি এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার অসাবধানতাবশতায় বিস্ফোরণ হওয়ায় নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পর পর আরো ছটি বাড়িতে। এখন ওই সাতটি পরিবারের সদস্যদের সব হারিয়ে ঠিকানা খোলা আকাশের নিচে।এদিকে সব পুড়ে যাওয়া এবং সর্বহারা বাড়িগুলি সদস্যরা তাদের এই পরিস্থিতির জন্য দমকল কর্মীদের দায়ী করেন। তাদের ভিড়ে বিক্ষোভ দেখাতে থাকেন । বিশাল পুলিশ বাহিনী এনে পুলিশ আধিকারিকরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় নৈহাটি পুরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক মিনিটে ৩৩১ টি ঘুষি মেরে গিনেস বুকে বারাসতের দিব্যজ্যোতি

ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা বৃদ্ধের

২২ বছর আগে দুই বাংলাদেশি ভুয়ো বাবা সাজিয়ে মঙ্গলকোটে নাম তোলেন,বাবা ও ছেলের বয়সের ব্যবধান ‘৫’

বর্ধমান শহরে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুটের ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার কিং পিং হাসামদ্দিন

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

১৩ বছর বাদে কলকাতায় এআর রহমান ও অনুষ্কা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ