কুখ্যাত দুই সশস্ত্র দুষ্কৃতকারীকে ধরল নৈহাটি থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি রামকৃষ্ণ মোড় থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে নৈহাটি এলাকায় বড়সড় অপরাধমূলক কার্যকলাপ রুখে দিল নৈহাটি থানার পুলিশ।হালিশহর(Halisahar) এলাকার বাসিন্দা অভিযুক্ত খুরশিদ ইকবাল ও জিসান আহমেদ নামে এই দুই যুবক বুধবার ভোররাতে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে স্করপিও গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল।

সেই সময় ঐ এলাকায় কর্তব্যরত নৈহাটি থানার পুলিশ তাদেরকে ধরে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ সহ দুটি আগ্নেয়াস্ত্র।নৈহাটির(Naihati) ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল নাকি তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। অন্যদিকে, কাঁকিনাড়া(Kakinara) মাদ্রাল এলাকার এক ব্যবসায়ীর নামে দেশের বিভিন্ন ব্যাংক থেকে ৬০ লক্ষ টাকা লোন তুলে নেওয়ায় বিপাকে পড়েছেন কাঁকিনাড়া মাদ্রাল এলাকার ব্যবসায়ী জয়ন্ত ভট্টাচার্য।

কে বা কারা তার নামে লোন নিয়েছে তিনি সেটা কিছুই জানেন না। ২০২১ সালে তিনি নৈহাটির একটি বাইক শোরুম ফাইন্যান্স এ বাইক কিনতে গিয়ে সেখানে জানতে পারেন তার নামে প্রচুর লোন রয়েছে। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হয়ে কোন ফল না পেয়ে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন আদালতে বিষয়টি বিচারাধীন। তবে চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে ওই ব্যবসায়ীর।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক