জামাইবাবুর সঙ্গে চড়ক মেলা দেখতে যাওয়ার অভিমানে চরম সিদ্ধান্ত নিল প্রেমিক  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জামাইবাবুর সঙ্গে চড়কের মেলায় গিয়েছে  তরুণী। আর তাতেই রেগে গিয়ে আত্মহত্যা করল  প্রেমিক। জানা  গিয়েছে, সেই আত্মহত্যার দৃশ্য ভিডিও কলে দেখেছে তরুণী । এমনই ঘটনা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়।  

গত ১৩ মার্চ অর্থাৎ শনিবার ছিল চড়কের মেলা। আর সেই দিন তরুণী জামাই বাবুর সঙ্গে মেলা দেখতে যায়। কিন্তু তাতে আপত্তি জানায় প্রেমিক। তবে তরুণী প্রেমিকের কথা না শুনেই জামাইবাবুর সঙ্গে মেলায় যায়। স্থানীয় সূত্রে খবর, আত্মঘাতী ওই যুবক হলেন  দমন সরকার । তিনি নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা । তবে বর্তমানে কর্মসূত্রে তিনি থাকেন গোয়ায়। আর সেখান থেকেই সমাজমাধ্যমে বন্ধুত্ব হয় উত্তর চব্বিশ পরগনার হাবড়ার এক তরুণীর সঙ্গে। তারপর তাদের মধ্যে আরও গাঢ় হয় সম্পর্ক। একে অপরের বাড়িতে যাতায়াত শুরু হয়। জানা যায় দুই পরিবারের সম্মতি ঠিক হয় তাদের মধ্যে বিয়ের কথা।

উল্লেখ্য আত্মহত্যার পরেই যুবকের পরিবার জানিয়েছে, তরুণী জামাইবাবুর সঙ্গে মেলা যাবার কথা জানাতেই দমন আপত্তি তোলে। মেলায় যেতে নিষেধ করে। এরপরেও মেলায় যায় তরুণী। এই ঘটনার পরে শনিবার রাতে প্রেমিকাকে ফোন করে আত্মহত্যার ঘটনা জানায় দমন। এরপরেই সে  গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর তখন ভিডিও কলে ছিল প্রেমিকা। তবে এখন কোন সুইসাইট নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।    

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস