মহানন্দা নদীর চর থেকে উদ্ধার যুবকের নগ্ন দেহ, তদন্তে পুলিশ

শুক্রবার (২২ মে) সাতসকালে মহানন্দা নদীর ধার থেকে উদ্ধার যুবকের নগ্ন দেহ, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! শুক্রবার (২২ মে) সাতসকালে মহানন্দা নদীর চর থেকে উদ্ধার যুবকের নগ্ন দেহ, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায়। সূত্রের খবর, আজ সকালে নদীর চরে হাঁটতে গিয়ে নগ্ন অবস্থায় যুবকটির দেহ জঙ্গলে পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দা গোবিন্দ দাস।

এরপরেই তিনি তড়িঘড়ি পুলিশ থানায় বিষয়টি জানান। আর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এখন দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। যুবকটি কে, কোথায় তাঁর বাড়ি, তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ব্যাপারে এলাকার বাসিন্দা তাপস চক্রবর্তী জানিয়েছেন, আমি রোজই এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্যে ফুল নিতে আসি। তখনই দেখতে পাই যুবকের নগ্ন দেহ পড়ে রয়েছেন। তাঁর শরীরে একটিও সুতো নেই। মনে হচ্ছে, বাইরে থেকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে যুবকটিকে। বা এখানেও কুকর্ম করে যুবকটিকে হত্যা করতে পারে। জানিনা খুব আতঙ্কের বিষয়।’

এরপর প্রত্যক্ষদর্শী গোবিন্দ দাস বলেছেন, ‘আমি চর থেকে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে আরও একজন ছিল। দূর থেকে মনে হল, জঙ্গলের ভিতর কেউ একজন পড়ে রয়েছে। কাছে এসে দেখি একটি বিবস্ত্র দেহ পড়ে রয়েছে। এরপরেই আমি রাস্তার ধারের একজনের ফোন থেকে ১০০ ডায়াল করে পুলিশকে বিষয়টি জানাই। যুবক এলাকার বাসিন্দা কিনা তা বলতে পারবো না।’ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মহানন্দা নদী এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্ত করছে। নদীর চরে জঙ্গলে ভরা। তার মধ্যেই ছেলেটির দেহ পড়েছিল।

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের

হলিউডে ডেবিউ করছেন বরুণ ধাওয়ান, কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে

ধূমপান না করেও মুখে ক্যানসার! GEN-Z-এর মধ্যে বাড়ছে বিপদ, সতর্কবার্তা চিকিৎসকদের

দেশজুড়ে ধর্মঘটের ডাক SBI-এর, কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

মাদার হাউজ থেকে ভিক্টোরিয়া দর্শনে মার্কো রুবিও, কলকাতায় কেন আসছেন মার্কিন বিদেশসচিব?

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশকে দেখেই ছুটলেন, আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর

দিনে ৩৫টি সাপ্লিমেন্ট খান কিম কার্দাশিয়ান! কতটা ক্ষতিকর হতে পারে এই অভ্যাস জানেন

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌