দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নলহাটির দুর্গা পূজার মণ্ডপে স্থান পেয়েছে ‘বৃদ্ধাশ্রম’

নিজস্ব প্রতিনিধি,নলহাটি: দুর্গাপুজো বাঙ্গালীদের শ্রেষ্ঠ পুজো। সারা বছর অপেক্ষার পর আসে আনন্দ ভরা এই কয়েকটি দিন।আজ মহাষষ্ঠী(Mahasasthi)। দেবী দুর্গাকে বোধনের দিন আজ। দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো করেন রাম। দুর্গার বোধন ঘিরে পৌরাণিক কাহিনিও বিদ্যমান।বীরভূমের নলহাটি থানার(Nalhati P.S.) অন্তর্গত বাউটিয়া গ্রামের শিবতলা সার্বজনীন দুর্গাপূজা সমিতির মণ্ডপ ।

এই গ্রাম নলহাটি শহর থেকে ৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত। শহরাঞ্চলের মতো এ বছর এখানে বৃদ্ধাশ্রম থিমের মণ্ডপ উপস্থাপিত হয়েছে।যা দেখতে এখন থেকেই দূর দূরান্ত থেকে ভিড় করছেন প্রচুর মানুষ।পুজো কমিটির উদ্যোক্তারা জানান, বর্তমান যুগে বৃদ্ধ বাবা – মাকে ছেলেরা দেখে না। অনেকে আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বৃদ্ধ মা বাবাকে।আমাদের প্রচেষ্টা সেই সব ছেলেদেরকেএকটি সচেতন মূলক বার্তা পৌঁছানো।যাতে তাদের মানবিক দিক বোধদয় হয়।

সমাজ সচেতন মূলক একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাতে আগামী প্রজন্ম বৃদ্ধ মা – বাবার সঙ্গে একইসঙ্গে থাকে।উদ্যোক্তারা জানান তাদের এই পুজো ৪৯ বছরে পা দিয়েছে এ বছর। গ্রামবাসীরা সকলে মিলেমিশে এই দুর্গোৎসব পালন করেন।পঞ্চমীতে এই পুজো উদ্বোধন হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

বিজেপি কর্মীর মাথায় ভেঙে পড়ল গাছের ডাল, সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ