চাকরির প্রলোভন দিয়ে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: চাকরি দেওয়ার নাম করে আট লক্ষ টাকা প্রতারণার অভিযোগ নন্দীগ্রামের বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ দায়ের নন্দীগ্রাম থানায়(Nandigram P.S.)। খোদ শুভেন্দু গড়ে বিজেপির দুর্নীতি সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ নন্দীগ্রামের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক উপ প্রধানের বিরুদ্ধে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেন ৬০ঊর্ধ্ব এক শিক্ষক। এবারে চাকরি দেওয়ার দুর্নীতির অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে।

নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। বিজেপি পরিচালিত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশীষ মন্ডল এর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল।৬০ ঊর্ধ্ব বৃদ্ধ শিক্ষকের অভিযোগ,আশিস মণ্ডল ২০১৯ সালে বৃদ্ধ শিক্ষকের ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেইমতো বেশ কয়েক দফা মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকা নেয় উপপ্রধান আসিস মন্ডল। পরবর্তীকালে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে সেই টাকা ফেরত দেয়নি সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসিস মন্ডল।

বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম থানার দারস্থ হন।যদিও এ বিষয়ে আশীষ মন্ডলের(Ashis Mondal) দাবী, রাজনৈতিকভাবে তাকে কোনঠাসা করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যোগসাজস করে তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলছে।পুরো বিষয়টিকে তৃণমূল কংগ্রেস অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। এক তৃণমূল নেতা দাবি করেছেন পুরো বিজেপির দলটাই দুর্নীতিগ্রস্তদের দল।বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য সুদীপ দাস বলেন, প্রকৃত দোষী হলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর