রাজনৈতিক ‘হটস্পট’ নন্দীগ্রামে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম:নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালিচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৪ নম্বর বুথে দীর্ঘদিন রাস্তা না হওয়ায় রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর। রীতিমতো এলাকায় পোস্টার ঝুলিয়ে ভোট বয়কটের(Vote Boycott) ডাক দিলেন এলাকার মানুষজন।।যা নিয়ে শোরগোল এলাকায়।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিজেপির নন্দীগ্রাম ১ মন্ডল ২ সভাপতি সুদীপ দাস বলেন, ওই এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল আলিম আল্লাজি। তিনি এলাকায় উন্নয়ন করতে ব্যর্থ। এই দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, ২৪৪ নম্বর বুথের জয়ী পঞ্চায়েত সদস্য বিজেপির, কালিচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি নির্বাচিত।এই এলাকার বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির। উন্নয়ন যদি না হয়ে থাকে তার সম্পূর্ণ দায় বিজেপিকেই নিতে হবে।শাসক বা বিরোধী দায় একে অন্যের ঘাড়ে ফেলে দিলেও রাস্তা কবে হবে? প্রশ্ন গ্রামবাসীদের। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এলাকায় উন্নয়ন হয়নি, সেই এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং সেই বিধানসভাটি তমলুক লোকসভার অধীনস্থ। যার সাংসদ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই এলাকায় যে উন্নতি হয়নি তার জন্য দায় বিজেপির।এই দায় তৃণমূল কংগ্রেস নেবে না।

এদিকে,নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে FIR, বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগে FIR দায়ের।
গত সোমবার নন্দীগ্রামের খোদামবারির কৃষ্ণনগরে প্রচারে গিয়েছিলেন পবিত্র কর।সেই সময় বিজেপির বুথ সভাপতি বুদ্ধদেব গিরি জয় শ্রীরাম স্লোগান দিলে তাকে মারধোর করা হয়। তারই পরিপ্রেক্ষিতে বুদ্ধদেব গিরি নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।সেই প্রসঙ্গেই থানায় fir দায়ের হয়েছে।fir প্রসঙ্গে পবিত্র কর বলেন, নন্দীগ্রামে সমস্ত কেস মামলার রূপকার শুভেন্দু অধিকারী।যত কেস হচ্ছে তার মাস্টার মাইন্ড শুভেন্দু।ওনার ডিগ্রি রয়েছে এই বিষয়ের ওপর।এটা জেনেই ওনার বিরোধিতা করেছি।

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর