ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম।বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের নন্দীগ্রাম থানায়।নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের(Sk.Sufiyan) বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘুশেলের সাধারণ সম্পাদক।ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই হাই ভোল্টেজ নন্দীগ্রাম তপ্ত হয়ে উঠছে।যেহেতু বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম, ভোটের সময় থানায় অভিযোগ হবে না বোমাবাজি হবে না, তা বললে কি হয়।

যত ভোটের দিন এগিয়ে আসছে তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রামের রাজনীতির মাটি।নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘুশ সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ, তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে।আব্বাস বেগের অভিযোগ, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত(Daudpur Gram Panchayet) এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা থেকে শেখ সুফিয়ান তাকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচারে গালিগালাজ করে এবং হুমকি দেয়।

নন্দীগ্রাম থানায়(Nandigram P.S.) তিনি অভিযোগ জানানোর পরে গ ১৬ই এপ্রিল গভীর রাতে তার বাড়িতে বোমাবাজি করা হয়।আব্বাস বেগের দাবি নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করেছে।।যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান।শেখ সুফিয়ান দাবি করেছেন,আব্বাস বেগ কোন নেতা নয়।তিনি কারোর নাম ধরে কোন হুমকি দেননি। যদি কেউ অভিযোগ করে থাকে তিনি তাঁর হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক।ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে অভিযোগ পাল্টা অভিযোগ জমা পড়ছে নন্দীগ্রাম থানায়।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক