নন্দীগ্রামে ৪ বছরে শিশুকে চুরি করে টিউশন মাস্টার, গ্রেফতার নার্সিং ছাত্রী সহ ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:নন্দীগ্রাম ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে চার বছরের শিশুকে চুরি করার অভিযোগে টিউশন মাস্টার সহ পাঁচ জনকে গ্ৰেফতার করল নন্দীগ্রাম থানার(Nandigeam P.S.) পুলিশ।নন্দীগ্রাম এক ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে চার বছরের বাচ্চাকে চুরি করার অভিযোগে টিউশন মাস্টার সহ পাঁচ জন গ্রেফতার । শিশুর পরিবারের বাবা মা ও নয় বছরের দিদি আছে।বাবার চা দোকান, ও মা রুটি ফেরি করে গ্ৰামে গ্ৰামে।প্রতিদিন সকালের মত শুক্রবার বাবা , মা ব্যবসার কাজে বাইরে বেরিয়ে যায়।

সেই সুযোগে শিশুটির দিদির টিউশন মাস্টার(Tution Teacher) পড়ানোর নাম করে খুব ভোরে ঘরের মধ্যে ঢুকে পড়ে।নয় বছরের মেয়েটির হাতে দড়ি দিয়ে বেঁধে রেখে, চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালায় ।পরে এলাকায় জানাজানি হতে, মেয়ে টি সব বলে দেয়।পরে পথে যেতে যেতে নন্দীগ্রাম দুই ব্লকের ঘোল পুকুর এলাকায় বাচ্চাকে ফেলে পালায় ওই মাস্টার।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাকে উদ্ধার করে।

দীর্ঘ তল্লাশি চালিয়ে টিউশন মাস্টার সহ পাঁচজনকে শুক্রবার রাতে একে একে ধরে পুলিশ।জানা গেছে, টিউশন মাস্টারের মা, ব‌উ তারাও এই ঘটনায় জড়িত।পাঁচ জনের মধ্যে এক নার্সিং ছাত্রী ও আছে। ধৃতদের শনিবার আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আদালতে আবেদন জানায় পুলিশ।এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা তা জানতে পুলিশ তদন্ত করছে। ধৃত প্রাইভেট টিউশন মাস্টার জানিয়েছে তাকে ১০০০০ টাকা বিনিময়ে ওই শিশুকে চুরি করতে বলা হয়েছিল। পুলিশ তার এই বয়ানের সত্যতা যাচাই করে দেখছে। কে এই নির্দেশ দিয়েছিল তা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু